ডিবি পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীর গুলিবর্ষণ, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে (ডিবি) লক্ষ্য করে গুলি ছোড়ার পর দেশ ছেড়ে পালাতে চেয়েছিল শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ওরফে মো.

2025-06-29T19:16:53+00:00
2025-06-29T21:32:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডিবি পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীর গুলিবর্ষণ, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৭:১৬ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৫ ৯:৩২ পিএম  (ভিজিট : ৩৮৯)
X

ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে (ডিবি) লক্ষ্য করে গুলি ছোড়ার পর দেশ ছেড়ে পালাতে চেয়েছিল শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ওরফে মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক। যশোর সীমান্ত দিয়ে পালাতে গিয়ে আশ্রয় নেন ঘোপ নওয়াপাড়া এলাকার এক সহযোগীর শ্বশুরবাড়িতে। ডিবি পুলিশ সেখানে সাঁড়াশি অভিযান চালিয়ে ওই বাসা ঘিরে ফেলে।

অভিযানে ডিবির জালে ধরা পড়ার আশঙ্কায় বাপ্পি অভিনব কৌশল নেয়। সে বাসার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে দিয়ে পুলিশকে জিম্মি করার চেষ্টা করে। হুমকি দেয়, যদি তাকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়, তাহলে তিনি সিলিন্ডার বিস্ফোরণ ঘটাবেন। এতে বাসার শিশু ও নারীদের প্রাণহানি ঘটতে পারে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের লালবাগ বিভাগের একটি দল।

গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে যশোর জেলা ডিবি পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ঘোপ নওয়াপাড়া এলাকা থেকে বাপ্পিসহ তার সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন এবং মো. কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে পৃথক অভিযানে তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন এবং দেড় শতাধিক গুলি উদ্ধার করা হয়।

আজ রোববার (২৯ জুন) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

নাসিরুল ইসলাম বলেন, গত ১৮ জুন রাত সোয়া ৯টার দিকে রাজধানীর ফকিরাপুলের ডিআইটি এক্সটেনশন রোডে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে ডিবি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৯ জুন রাতে পল্টনে একটি সিলভার রঙের প্রাইভেটকার থামানোর চেষ্টা করে পুলিশ। তখন গাড়ি থেকে নেমে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ডিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে গাড়িতে থাকা অন্যদের আটক করে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার পর বাপ্পিকে গ্রেপ্তারে ঢাকাসহ বরিশাল, সাতক্ষীরা ও যশোরে একাধিক অভিযান চালায় ডিবি।

পরে যশোরের ঘোপ নওয়াপাড়া রোডে নজরুল ইসলামের বাড়িতে অবস্থান নেওয়া বাপ্পির অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ বাসাটি ঘিরে ফেলে। গ্যাস বিস্ফোরণের হুমকির মুখেও ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

পরদিন শনিবার (২৮ জুন) বাপ্পির দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর ডেমরা এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে আরও দুটি বিদেশি পিস্তল, চারটি গুলিভর্তি ম্যাগাজিনসহ মোট ১৫১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিবি জানায়, বাপ্পির গ্রুপে অন্তত ২৫ জন সদস্য রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, বাপ্পি ২০১০ সাল থেকে মাদক ব্যবসায় সক্রিয়। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ অন্তত ১১টি মামলা রয়েছে। তার গ্রুপের অন্য সদস্যদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে বাপ্পি অস্ত্র সংগ্রহের উৎস সম্পর্কে বেশ কিছু নাম জানিয়েছে। এসব তথ্যের ভিত্তিতে ডিবি কাজ করছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy