জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, আগামীর গন্তব্য: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, রাজনৈতিক গন্তব্য, জুলাইয়ের পথে আগামীর বাংলাদেশ

2025-07-05T18:10:53+00:00
2025-07-05T18:10:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, আগামীর গন্তব্য: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৬:১০ পিএম   (ভিজিট : ২০৯)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, রাজনৈতিক গন্তব্য, জুলাইয়ের পথে আগামীর বাংলাদেশ বিরচিত হবে।

আজ শনিবার (৫ জুলাই) দুপুরে বগুড়ার সাতমাথায় মুক্তমঞ্চে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এদিন দুপর পৌনে ১২টার দিকে শহরের কলোনী এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, এই বগুড়া একটি ঐতিহাসিক অঞ্চল। এই পুণ্ড্রনগর সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি বগুড়া এলাকা সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়েছে। নাগরিকরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বলতে চাই, নাগরিকদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে হবে।

২৪ এর গণঅভ্যুত্থানের পর প্রশাসন, পুলিশ ও আদালতকে নিরপেক্ষ অবস্থান নিশ্চিতের দাবি জানিয়ে আসার কথা উল্লেখ করে তিনি বলেন, যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকের মতো আচরণ করে, তাদেরও পরিণতি হবে ফ্যাসিস্ট মুজিববাদের মতো।

নাহিদ ইসলাম বলেন, যারা ১৮ সালের ডিসি ছিল, যারা ভোট ডাকাতি করেছিল, ১৮ সালের ভোটে নির্বাচন কমিশনার ছিল, তাদের কি পরিণতি হয়েছিল। এই দিন দিন নয়, দিন কিন্তু সকলেরই আছে। এই গণঅভ্যুত্থানের এক বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান, ছাত্র-জনতার ক্ষমতা কতটুকু, তাহলে আপনারা ভুল করছেন। 
কোনো দলবাজ প্রশাসক কিংবা দলবাজ পুলিশকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, বগুড়ার প্রশাসক, বগুড়ার পুলিশ, আইন-আদালত নিরপেক্ষ আচরণ করতে হবে। কোনো দলের পক্ষে থাকা যাবে না।

নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে, নতুন সিস্টেম লাগবে, নতুন আইনকানুন লাগবে। আপনাদের পুরোনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে, আপনাদের সন্ত্রাসীর রাজনীতিতে, আমরা অংশগ্রহণ করবো না।

জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, এই বগুড়ায় এসে বলতে চাই, জুলাই ঘোষণাপত্র অবশ্যই জাতীয় সংবিধানে যুক্ত হবে। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হবে। জুলাই-আগস্ট আর আহতদের যারা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের পাহারাদার।

পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy