‘হাসিনা খারাপ, আ.লীগ খারাপ না’ বক্তব্যে তোপের মুখে বিএনপির ফজলু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. ফজলুর রহমানের দেওয়া সম্প্রতি বক্তব্য- ‘হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ না’ নিয়ে সমালোচনা তৈরি

2025-07-07T19:34:52+00:00
2025-07-07T19:34:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘হাসিনা খারাপ, আ.লীগ খারাপ না’ বক্তব্যে তোপের মুখে বিএনপির ফজলু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৭:৩৪ পিএম   (ভিজিট : ৩০৭)
X

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. ফজলুর রহমানের দেওয়া সম্প্রতি বক্তব্য- ‘হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ না’ নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার নিজ জেলার এক ছাত্রদল নেত্রী।

আজ সোমবার (৭ জুলাই) কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে তিনি ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ না’— ফজলুর রহমানের এই বক্তব্য আমাদের কাছে বিভ্রান্তিকর এবং ইতিহাস ও বাস্তবতার পরিপন্থি।

তিনি আরও বলেন, ‘যে আওয়ামী লীগ ১/১১ থেকে শুরু করে বারবার গণতন্ত্র হত্যার পেছনে মূল ভূমিকা রেখেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চেয়েছে— তাদের দায়ভার কেবল একজন ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া রাজনৈতিক অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।’

নুসরাত জাহান বলেন, ‘আমি এই বক্তব্যকে ঘোরতরভাবে প্রত্যাখ্যান করছি। এটি বিএনপির লক্ষ লক্ষ ত্যাগী নেতাকর্মীর অনুভূতির প্রতি চরম অবজ্ঞা। আমরা ব্যক্তি নয়, বক্তব্য ও আদর্শ নিয়ে কথা বলি। আদর্শচ্যুতি ও অপসংস্কৃতির বিপরীতে আমরা সর্বদা সোচ্চার।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy