ফ্যাসিবাদের পতন দেখেও যাদের শিক্ষা হয়নি তাদেরও একই পরিণতি হবে: নাহিদ

নাটোর প্রতিনিধি

রাজনীতি

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, মাত্র এক বছর আগে যারা ব্যানার ছিড়ে, কর্মসূচিতে বাধা দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে

2025-07-07T20:19:10+00:00
2025-07-07T20:19:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফ্যাসিবাদের পতন দেখেও যাদের শিক্ষা হয়নি তাদেরও একই পরিণতি হবে: নাহিদ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৮:১৯ পিএম   (ভিজিট : ৩৩৩)
X

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, মাত্র এক বছর আগে যারা ব্যানার ছিড়ে, কর্মসূচিতে বাধা দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিল, বাংলাদেশের মাটিতে আজকে তাদের ঠাঁই হয়নি। স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন দেখেও যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও একই হবে।

আজ ‎সোমবার (৭ জুলাই) বিকেলে দেশ গড়তে জুলাই পদযাত্রার সপ্তম দিনে নাটোর শহরের মাদরাসা মোড় স্বাধীনতা চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

‎নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ সরকারের পতন হলেই হবে না, দেশ সংস্কারের মাধ্যমে নতুনভাবে বাংলাদেশ গঠন করতে হবে। আপনারা আস্থা রাখুন। যেভাবে গণঅভ্যুত্থানে আমরা আপোস করিনি, দেশ গঠনের এ যাত্রাতেও আমরা আপোস করবো না। আপনাদের অধিকারের জন্য আমরা রাজপথে থাকবো। আমরা বিশ্বাস করি, যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম। সেই একইভাবে আমরা দেশ গঠন করবো।

‎শহীদের স্মরণ করে নাহিদ বলেন, গণঅভ্যুত্থানে আমার ভাই-বোন শহীদ হয়েছে। তাদের শহীদি মর্যাদা নিশ্চিত করতে হবে। তাদের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। সেজন্য প্রয়োজন আমাদের জুলাই সনদ। যে সমস্থ মানুষ গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিল, তাদের জুলাই সনদ ও স্বীকৃতি দিতে হবে। সেজন্য আমরা কোনো ধরনের টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেবো না।

‎নাটোরের উন্নয়ন নিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা এতদিন উন্নয়নের গল্প শুনেছি, নাটোরে এসে দেখি কিছু নেই। কোনো ভালো কলেজ নেই, গ্যাস নেই। নাটোরে আমরা শক্তিশালী নেতৃত্ব পেতে যাচ্ছি। সন্ত্রাস, চাঁদাবাজ নাটোরের মাটি থেকে চিরতরে নির্মৃল করতে পারবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy