‘যুবদলের অনেক গুণ, পাথর মেরে সোহাগ খুন’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে

2025-07-11T20:42:30+00:00
2025-07-11T21:49:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘যুবদলের অনেক গুণ, পাথর মেরে সোহাগ খুন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৮:৪২ পিএম  আপডেট: ১১.০৭.২০২৫ ৯:৪৯ পিএম  (ভিজিট : ৬৫০)
X

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা ও দেশব্যাপী অব্যাহত বিএনপির চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

আজ শুক্রবার (১১ জুলাই) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায় এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভিসি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শিক্ষার্থীরা এ সময় ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; যুবদলের অনেক গুণ, পাথর মেরে সোহাগ খুন; যুবদলের চাঁদাবাজরা, হুঁশিয়ার সাবধান; যুবদলের সন্ত্রাস, রুখে দেবে ছাত্রসমাজ; বিএনপির সন্ত্রাসেরা, হুঁশিয়ার সাবধান; আমার ভাই মরল কেন? তারেক রহমান জবাব দে; মিটফোর্ড খুন কেন? তারেক রহমান জবাব দে; সারাদেশে সন্ত্রাস কেন? বিএনপি জবাব দে; জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’ ইত্যাদি বলে স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, মিটফোর্ডে চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে থেতলিয়ে নৃসংসভাবে হত্যা করেছে যুবদলের নেতাকর্মীরা। হত্যার পর তার লাশের ওপর বর্বর নৃত্য করেছে।

তিনি বলেন, সারা দেশে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি, ধর্ষণ, খুন করছে। দেশ পরিণত হয়েছে চাঁদাবাজদের অভয়ারণ্যে। বিএনপির নেতাকর্মী কর্তৃক হত্যা হওয়ার পর  লন্ডন থেকে ফোন আসে ‘বোন, আমি তারেক বলছি।’

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, সোহাগ হত্যার কারণে আজকে যেমন ছাত্র বন্ধুরা প্রতিবাদ করছে। আওয়ামী লীগের সময়েও  ঠিক এইভাবে প্রতিবাদ করত। বিএনপি নিজেদের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারতেছে না। বিগত ১৬ বছর তারা মজলুম ছিল। কিন্তু মজলুম যদি এখন জালিম হয় আল্লাহর আরশ কেঁপে উঠবে।

তিনি বলেন, আমরা এই চাঁদাবাজ সন্ত্রাসীদের বিচার চাই। এই দশ মাসে বিএনপি একশ মানুষকে খুন করেছে। সব হত্যাকাণ্ডের বিচার চাই। এ সময় সংস্কার না করে নির্বাচন হবে না বলেও দাবি করেন বিন ইয়ামিন মোল্লা।

ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ৫ আগস্টের পর থেকে আমরা দেশকে গোছানোর চেষ্টা করেছি। এই পথে একমাত্র বাধা হয়েছে একটি মাত্র দল। সোহাগ হত্যার ভিডিও আজ সামনে এসেছে। জাতীয়তাবাদী চাঁদাবাজ দলকে একজন ব্যবসায়ী চাঁদা দেয়নি বলে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা কী নতুন করে আবার প্রস্তর যুগে ফিরে গেলাম? 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy