সিরাজগঞ্জে সরকারি অফিসে জামায়াতের কার্যালয়

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

উল্লাপাড়া উপজেলায় তুলা উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত একটি সরকারি ভবনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ

2025-07-15T16:06:18+00:00
2025-07-15T16:06:18+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে সরকারি অফিসে জামায়াতের কার্যালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৪:০৬ পিএম   (ভিজিট : ২৫৬)
X

উল্লাপাড়া উপজেলায় তুলা উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত একটি সরকারি ভবনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

সেই অফিসের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। তবে এখন পর্যন্ত ওই ভবনটি কাদের, সেটি নিশ্চিত করতে পারেনি উল্লাপাড়া উপজেলা প্রশাসন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দুই-তিন মাস ধরে ভবনটিতে জামায়াতের নেতারা বসছেন এবং কার্যালয়ের সামনে পৌর ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সাইনবোর্ডও টাঙানো ছিল।

সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসার পর কার্যক্রম সরিয়ে নিয়েছে জামায়াতে ইসলামী। ওই ভবনের আশপাশেই রয়েছে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদসহ আরও কয়েকটি সরকারি কার্যালয়।

উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, আমরা কারো জায়গা দখল করিনি, দখল করার কোনো প্রশ্নই আসে না। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি ভবন পড়ে ছিল, সেটি মেরামত করে বসার ব্যবস্থা করা হয়েছিল। সরকারি জায়গার মালিকানার বিষয়েও কোনো ঠিক নাই। বিতর্ক হওয়ার পরে আমরা সব কার্যক্রম সড়িয়ে ফেলেছি। এলাকার স্থানীয় মানুষজন বসলে, সে বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই৷

তুলা উন্নয়ন বোর্ডের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের প্রধান মোস্তফা কামাল বলেন, এক সময় উল্লাপাড়ার ওই ভবনে তুলা উন্নয়ন বোর্ডের কার্যালয় ছিল। কিন্ত উল্লাপাড়া উপজেলায় তুলা উৎপাদন না থাকায় ওই অফিসের কার্যক্রম অনেক আগ থেকে বন্ধ হয়েছে। নিয়ম অনুযায়ী, ওই ভবনটি এখন উপজেলা প্রশাসন দেখভাল করার কথা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, আমরা এসিল্যান্ডকে দায়িত্ব দিয়েছি৷ তবে এখন পর্যন্ত এই ভবনটি কাদের, সেটি চিহ্নিত করা যায়নি। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy