এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে ককটেলটি ফুটপাতের পাশে অবিস্ফোরিত অবস্থায় পরে

2025-07-16T17:37:22+00:00
2025-07-16T17:37:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৫:৩৭ পিএম   (ভিজিট : ১৫০)
X

বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে ককটেলটি ফুটপাতের পাশে অবিস্ফোরিত অবস্থায় পরে থাকতে দেখা গেছে।

আজ বুধবার (১৬জুলাই) বিকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয় রূপরয়ন টাওয়ারের সামনে ককটেলটি পরে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান,  দুপুর দুটার দিকে মোটরসাইকেল যোগে দুইজন দুর্বৃত্ত একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তবে ককটেলটি বিস্ফোরিত হয়নি।
 
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুককে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। 

বাংলামোটর এলাকায় দায়িত্বরত রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাসার বলেন, দুপুর আড়াইটার দিকে বাংলামোটর মোড়ের ফুটপাতে একটি ককটেল সাদৃশ্য বস্তু পাওয়া গেছে। এখন আমরা সেটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছি।

ট্রাফিক সার্জেন্ট আনিসুল ইসলাম বলেন, আমরা এখানে একটি অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য কিছু একটা পরে থাকতে দেখেছি। তবে কখন কে বা কারা ককটেলটি নিক্ষেপ করেছে, সেটা আমরা বলতে পারি না।

তিনি বলেন, কিছু পথচারী এসে বিষয়টি আমাদের জানান। পরে আমরা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy