ভবিষ্যতের আরেকটি লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

রাজনীতি

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা জানি, আমাদের সামনে আরেকটি লড়াই আসছে। সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।তিনি

2025-07-18T15:30:48+00:00
2025-07-18T15:30:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভবিষ্যতের আরেকটি লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩:৩০ পিএম   (ভিজিট : ২৩৬)
X

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা জানি, আমাদের সামনে আরেকটি লড়াই আসছে। সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।

তিনি বলেন, সামনে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সেই লড়াইয়ে মুন্সীগঞ্জ আমাদের সঙ্গে থাকবে, আমরা জানি।

আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকার কৃষি ব্যাংকের সামনে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরও ১০টা জায়গায় হামলা চালানো হলেও আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিরূপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা থামবো না।

তিনি বলেন, ভয়ের কোনো কারণ নেই, আপনারা সচেতন হন। গণঅভ্যুত্থানে আপনার সন্তান জীবন দিয়েছে। আপনাদের কথা বলতে হবে। পাড়ায় পাড়ায় আপনারা সরব হন। প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন। ইনশাল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি, আমরা আমাদের সব অধিকার এবং মর্যাদা নিশ্চিত করেই ঘরে ফিরব। দেখা হবে নতুন বাংলাদেশে।

তিনি আরও বলেন, মুন্সীগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকে আমরা প্রবাসীদের ভোটাধিকারের কথা বলছি। আমরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করব, ইনশাল্লাহ।

‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে মুন্সীগঞ্জে পদযাত্রার অংশ নিতে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় এনসিপির কয়েকশ নেতাকর্মী সভাস্থলে উপস্থিত ছিলেন।

সভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুল ইসলাম।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy