জনগণ বুঝে গেছে ষড়যন্ত্রের পেছনে কারা আছে: ফারুক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সাহস বিএনপির আছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।আজ শুক্রবার (১৮ জুলাই)

2025-07-18T19:21:35+00:00
2025-07-18T19:21:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জনগণ বুঝে গেছে ষড়যন্ত্রের পেছনে কারা আছে: ফারুক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৭:২১ পিএম   (ভিজিট : ১৪৮)
X

ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সাহস বিএনপির আছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দলের আয়োজনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, তারেক রহমানকে উদ্দেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে—এটা সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে একটি ইঙ্গিত। আমরা বলতে চাই, সব ষড়যন্ত্র আমরা রুখে দেব। বিএনপির সে সাহস আছে। ষড়যন্ত্র ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। জনগণ বুঝে গেছে এর পেছনে কারা আছে।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন। কিন্তু এখনো দিন-তারিখ জানাননি। দেরির কারণ হলো গোপালগঞ্জের সাম্প্রতিক নৃশংসতা। আমরা এখনো আপনার ওপর আস্থা রাখছি, সমর্থনও দিয়েছি। আশা করি, আপনি জনগণের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। সেই নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এই প্রক্রিয়ায় যারা ব্যর্থতা তৈরি করছে, তাদের খুঁজে বের করতে হবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy