চকরিয়ায় এনসিপির মঞ্চে বিএনপির ভাঙচুর

চকরিয়া প্রতিনিধি

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে কক্সবাজারে পথসভায় আজ বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক

2025-07-19T18:42:20+00:00
2025-07-19T18:42:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চকরিয়ায় এনসিপির মঞ্চে বিএনপির ভাঙচুর
চকরিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৬:৪২ পিএম   (ভিজিট : ২৫০)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে কক্সবাজারে পথসভায় আজ বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী। এর প্রতিবাদে আজ শনিবার সোয়া চারটার দিকে চকরিয়া পৌরশহরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এনসিপির জুলাই পদযাত্রার অস্থায়ী মঞ্চ ভাঙচুর করেছে।

আজ শনিবার সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরি চত্বরে অবস্থিত শহীদ দৌলত ময়দানে এক সমাবেশে সালাহউদ্দিন আহমদকে ‘নব্য গডফাদার’ আখ্যা দিয়ে নাসির উদ্দিন পাটোয়ারী বক্তব্য দেন। 

সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘কক্সবাজারবাসী, আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে একজন শামীম ওসমান ছিল। এখন শুনছি, কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা-জমি দখল করছে, চাঁদাবাজি করছে। আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী ও যে পিআর বুঝে না, রাজপথে তাঁকে ঠেকিয়ে দেবে ইনশাল্লাহ।’ 
এনসিপি নেতার এমন বক্তব্যের পরপর চকরিয়া পৌরশহরের জনতা মার্কেট চত্বরে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। পৌরশহরে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী সড়কে অবস্থান নেন। খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে তারা পৌরশহরের জনতা মার্কেট এলাকায় অবস্থান নেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা পাটোয়ারী ও এনসিপির বিরুদ্ধে স্লোগান দেন।

চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ওমর আলী বলেন, ‘আমাদের প্রিয় নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারী যে কটু বক্তব্য দিয়েছে, তা কক্সবাজারবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এ বক্তব্যের মেনে নিতে পারেনি পুরো কক্সবাজারের সাধারণ জনগণ। তাই একদল উৎসুক জনতা মঞ্চটি ভাঙচুর করেছে।’

চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, ‘সালাহউদ্দিন আহমদ এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা। ওনাকে নিয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর বিষোদগারমূলক বক্তব্য দিয়েছে, তা প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমতা চাইতে হবে।’






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy