জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার বিষয়ে তার খোঁজ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।আজ রোববার ফোনকলের মাধ্যমে আমিরের শারীরিক

2025-07-20T19:15:39+00:00
2025-07-20T19:15:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ৭:১৫ পিএম   (ভিজিট : ২৯৬)
X

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার বিষয়ে তার খোঁজ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

আজ রোববার ফোনকলের মাধ্যমে আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এসময় তিনি জানান, জামায়াত আমিরের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে তিনি প্রস্তুত রয়েছেন। এসময় আমিরের পক্ষ থেকে সেনাপ্রধানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

এর আগে গতকাল জাতীয় সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় সাড়ে তিন ঘণ্টা চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে শনিবার রাতে বাসায় ফিরেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফেরার পথে সমাবেশে অংশ নেয়া নেতাকর্মী ও হাসপাতালে দেখতে আসা শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এর আগে, অসুস্থ জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। পরে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল জানান, দেশের বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে জামায়াত আমিরের সুস্থ থাকা প্রয়োজন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy