জামায়াত কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে- এটা জামায়াত সহ্য করতে পারছে না। আমি

2025-07-20T21:22:54+00:00
2025-07-20T21:22:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জামায়াত কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না: গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ৯:২২ পিএম   (ভিজিট : ২৪৩)
X

গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে- এটা জামায়াত সহ্য করতে পারছে না। আমি নিশ্চিত, কেয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ নেই।

আজ রোববার মুন্সীগঞ্জের শ্রীনগরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপজেলার দামলাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলীর বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন গয়েশ্বর চন্দ্র। 

গয়েশ্বর রায় আরও বলেন, জামায়াতের যেসব দাবি, সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে।  জামায়াত ভারতেও আছে, পাকিস্তানেও আছে। এ কারণে তারা জনগণের ভাষা বুঝতে চায় না, শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায়।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদ, সাবেক পররাষ্ট্র সচিব মহসিন আলী খান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেনসহ আরও অনেকে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy