মুন্সীগঞ্জ কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি

রাজনীতি

মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন নান্নু (৬০) কারাবন্দি অবস্থায় মারা গেছেন।আজ রবিবার (২৭

2025-07-27T16:33:51+00:00
2025-07-27T16:33:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মুন্সীগঞ্জ কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ জুলাই, ২০২৫, ৪:৩৩ পিএম   (ভিজিট : ১৫৪)
X

মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন নান্নু (৬০) কারাবন্দি অবস্থায় মারা গেছেন।

আজ রবিবার (২৭ জুলাই) ভোরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

জেলা কারাগারের জেল সুপার মো. এনায়েত উল্ল্যাহ জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বুকে ব্যাথার কারণে জেলখানা থেকে সারোয়ারকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৪টার দিকে তার মৃত্যু হয়। তবে হাসপাতালে তাকে ভর্তি দেখানো হয়নি।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর রহমান জানান, ভোর ৪টার সামান্য আগে তাকে হাসপাতালে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। হাসপাতালে আসার ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ অবস্থায় আমরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তাকে ভর্তি রাখার সময়ও পাওয়া যায়নি।’

জেল সুপার জানান, সারোয়ার হোসেন নান্নু রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের পর গত ৫ মে থেকে মুন্সীগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। তার তিন কন্যা রয়েছে, যাদের মধ্যে দুইজন রাজধানী ঢাকায় এবং একজন যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ ফয়সাল বিপ্লবের ফুফাতো ভাই।

গ্রেপ্তারের পর ফয়সাল বিপ্লবও কিছু দিন এই কারাগারে ছিলেন। এখন তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে বলে জানান তিনি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy