হাজতে নিরাপত্তাহীনতায় ভুগছেন হাসানুল হক ইনু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে

2025-07-27T17:09:01+00:00
2025-07-27T17:09:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাজতে নিরাপত্তাহীনতায় ভুগছেন হাসানুল হক ইনু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ জুলাই, ২০২৫, ৫:০৯ পিএম   (ভিজিট : ৩৫৬)
X

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার (২৭ জুলাই) গ্রেফতার দেখানোর শুনানিতে হাসানুল হক ইনুর আইনজীবী মোহাম্মদ সেলিম বলেন, হাজতখানায় অন্যান্য আসামিদের সঙ্গে ইনুকে রাখা হয়। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত তিনি এ মন্তব্য করেন। আজ রাষ্ট্রপক্ষে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আসামিকে এই মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি করেন।

গ্রেফতার দেখানোর শুনানিতে হাজতের নিরাপত্তাহীনতার অভিযোগ করে আইনজীবী মোহাম্মদ সেলিম বলেন, সকাল ৯টার দিকে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নিয়ে আসা হয়। এরপর সেখানে প্রায় ৫০ জন অন্যান্য আসামিদের সঙ্গে তাকে রাখা হয়। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এসব আসামির মধ্যে তাকে রাখা নিরাপত্তাহীনতায় শামিল। আদালতের হাজতখানার মধ্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন হাসানুল হক ইনু। ভিআইপি আসামিদের জন্য আদালতে আলাদা হাজতখানা প্রয়োজন।

এরপর বিচারক বলেন, আসামিদের নিরাপত্তার বিষয়টি দেখার দায়িত্ব পুলিশের। আমরাও চাই না এই সব আসামিদের আদালতে আনা হোক। কিন্তু আমাদের কিছু করার নেই। কেননা বিচার ব্যবস্থা এখনও ডিজিটাল হয়নি। আমরা পুরাতন ব্যবস্থার মধ্যেই রয়ে গেছে। এ কারণে তাদের প্রায়ই আদালতে আনা হয়।

এ সময় আদালত ক্ষোভ প্রকাশ করে এই বিচারক বলেন, অনেক সংস্থার অনেক বড় বড় বিল্ডিং হয়েছে কিন্তু বিচার বিভাগের কোনও উন্নতি হয়নি। মহানগর দায়রা জজ আদালতের এই বিল্ডিংও নিজের না এটি জেলা জজ আদালতের বিল্ডিং। এখানে বিচারপ্রার্থী ও আইনজীবীদের জন্য টয়লেটেরই ব্যবস্থা নাই বসাতো দূরের কথা। এজলাসের মধ্যে আইনজীবীদেরই বসার জায়গা থাকে না বিচারপ্রার্থীদের তো দূরের কথা। আওয়ামী সরকারের আমলে অনেক বড়বড় মন্ত্রী এমপিরা আইনজীবী ছিলেন আইনমন্ত্রী নিজেও এই আদালতে প্র্যাকটিস করতেন কিন্তু আইন ব্যবস্থার কোনও উন্নতি করেননি।

বিচারক আরও বলেন, সেদিন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আদালতে আসছিলেন। আমি তাকেও বলেছি, আপনারা যদি বিচার ব্যবস্থাকে ডিজিটালাইজেশন করতে তাহলে আজকে তার সুফল ভোগ করতে পারতেন। কারাগার থেকে আর আদালতে আসতে হতো না। করাগারে বসেই মামলার কার্যক্রম করতে পারতেন। আমাদেরও এত ভোগান্তি হতো না ভিডিও কলের মাধ্যমে আসামিদের শনাক্ত করে শুনানি করতে পারতাম।

এরপর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হাসানুল হক ইনু বলেন, আমার মামলার বিষয়বস্তু পত্র-পত্রিকায় আগেই দেখেছি। বিচারের আগেই মিডিয়া ট্রায়েলের মাধ্যমে বিচার করে ফেলছে দুদক। তখন বিচারক তাকে থামিয়ে দিয়ে বলেন, আপনাকে কথা বলার সুযোগ পরে দেওয়া হবে। আজ শুধু গ্রেফতার দেখানোর শুনানি। এরপর বিচারক তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এজলাস থেকে নামার সময় ইনু বিচারককে ধন্যবাদ দিয়ে বলেন, আপনি শিতাতাপ নিয়ন্ত্রিত এজলাসের ব্যবস্থা করায় আপনাকে ধন্যবাদ।

মামলার অভিযোগে বলা হয়, অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখেন হাসানুল হক ইনু।

তার চারটি ব্যাংক হিসাবে মোট ১১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৯ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ক্ষেত্রে তিনি অস্বাভাবিক লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে এবং সংসদ সদস্য হিসেবে একজন পাবলিক সার্ভেন্ট ও মন্ত্রী হিসেবে সরকারের দায়িত্বশীল পদে দায়িত্বে থেকে অপরাণমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তার হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেন, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy