চাঁদাবাজ সন্ত্রাসীরা বিএনপির লোক নয়: দুদু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

রাজনীতি

শামসুজ্জামান দুদু বলেছেন, চাঁদাবাজ ও দখলদাররা বিএনপির কেউ নয়। যারা দেশের ক্ষতি করে, তারা বিএনপির সঙ্গে সম্পৃক্ত নয়।

2025-08-09T16:25:34+00:00
2025-08-09T16:25:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদাবাজ সন্ত্রাসীরা বিএনপির লোক নয়: দুদু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:২৫ পিএম   (ভিজিট : ৫৪০)
X

শামসুজ্জামান দুদু বলেছেন, চাঁদাবাজ ও দখলদাররা বিএনপির কেউ নয়। যারা দেশের ক্ষতি করে, তারা বিএনপির সঙ্গে সম্পৃক্ত নয়। এদের আইনের হাতে তুলে দেওয়াই দলের নীতি।

গতকাল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পাশের মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, কথায় কথায় ওই মহিলা (শেখ হাসিনা) বলতেন এতিমের টাকা খাওয়ার কথা। কিন্তু সেই শেখ হাসিনা ব্যাংকের টাকা কোথায় পাচার করেছেন। বারবার বলতেন মুজিবকন্যা পালায় না, মুজিবের কন্যা বাংলাদেশকে অপমানিত করেছেন। এখন তিনি ভারতে গিয়ে বসে আছেন। যারা আমাদের বর্ডার বন্ধ করেছেন, ভিসা বন্ধ করেছেন, যারা আমাদের মানুষের ওপর প্রতিনিয়ত গুলি করে মানুষ মারছে, আপনি সেই দেশে গেছেন, আপনি জীবন বাঁচানোর জন্য নাকি পালিয়েছেন।

তিনি বলেন, কথা খুব পরিষ্কার, যেদিন বেগম জিয়ার সরকার প্রতিষ্ঠিত হবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, সেদিন আমরা ঘরে ফিরতে পারব। আজ থেকে শুরু হলো চুয়াডাঙ্গায় ধানের শীষের মাঠ তৈরি। কিছু কিছু মানুষ আছে, তাদের দুষ্টু কাজের জন্য আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, বিএনপির লোকজন জোর করে এমপি হয় না। তারেক রহমান ১৬ বছর লড়াই করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। অথচ শেখ হাসিনা বারবার বলতেন ‘মুজিব কন্যা পালায় না’, কিন্তু এখন সীমান্তে যারা আমাদের মানুষ হত্যা করছে সেই দেশের আশ্রয়ে ভারতে পালিয়ে আছেন। শহীদ জিয়া আমাদেরকে শিখিয়েছেন ভালোবাসার রাজনীতি, মানুষকে রক্ষার রাজনীতি, দেশকে রক্ষার রাজনীতি, স্বাধীনতাকে রক্ষার রাজনীতি।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে দুদু বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ ছাড়া আর কিছু পাত্তা পাবে না। এবার সরকার হবে ধানের শীষের সরকার। চুয়াডাঙ্গায় ধানের শীষের জন্য আমাদের মাঠ তৈরি করতে হবে। আজ থেকে তা শুরু হলো।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতনসহ আরও অনেকে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy