‘হযরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান’

কুমিল্লা প্রতিনিধি

রাজনীতি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, মুসলিম বিশ্বে হযরত ওমরের পর যদি কোনো রাষ্ট্রনায়ক এসে থাকেন; সৎ,

2025-08-14T20:19:39+00:00
2025-08-14T20:19:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘হযরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান’
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৮:১৯ পিএম   (ভিজিট : ৫৭০)
X

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, মুসলিম বিশ্বে হযরত ওমরের পর যদি কোনো রাষ্ট্রনায়ক এসে থাকেন; সৎ, যোগ্য ও দেশপ্রেমিক, উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, ‌‘আপনারা দেখবেন তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন, তখন ওনার গলায় একটি ছোট্ট কবজ (তাবিজ) ছিল। উনি রুপার চেইনে কবজটি ব্যবহার করেছিলেন। এটি কোনো কবজ নয়, এটি একখণ্ড কোরআন। তিনি ৩০ পারা কোরআন বুকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন।’

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কুমিল্লার লাকসাম পৌর অডিটোরিয়ামে আয়োজিত লাকসাম, মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরকত উল্লাহ বুলু।

যারা স্বাধীনতা-সার্বভৌমত্ব বিশ্বাস করেন না, এদেশে তাদের ভোট চাওয়া এবং নির্বাচন করার অধিকার নেই মন্তব্য করে বরকত উল্লাহ বুলু বলেন, ‘নির্বাচিত সরকার ছাড়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকে থাকবে না। আইনশৃঙ্খলাসহ নানা সংকট উত্তরণের একটিমাত্র রাস্তা হচ্ছে নির্বাচন। নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো গতি নেই।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ আরও অনেকে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy