খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে তার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

2025-08-15T19:13:30+00:00
2025-08-15T19:13:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এনসিপি নেতা হান্নান মাসউদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৭:১৩ পিএম   (ভিজিট : ৩৭৩)
X

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে তার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

শুক্রবার (১৫ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজার জামে মসজিদে জুমার নামাজের পর তিনি এ প্রার্থনা করেন।

উপস্থিত মুসুল্লিদের উদ্দেশে আবদুল হান্নান মাসউদ বলেন, বেগম খালেদা জিয়া বাংলার একমাত্র আপসহীন নেত্রী। তিনি যদি আপস করতেন, তাহলে এতো বড় একটা গণঅভ্যুত্থান হতো না, শেখ হাসিনার পতনও হতো না। তিনি অসুস্থ। উনার সুস্থতার জন্য আমরা সবাই মন খুলে দোয়া করি।

তিনি আরও বলেন, নদী ভাঙনে ভূমিহীন বাজারের চারপাশে অনেক কিছু বিলীন হয়ে গেছে। আমরা সরকারের কাছে নদী ভাঙন রোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই। আমরা সবাই মিলে হাতিয়াকে এমনভাবে গড়বো, যাতে হাতিয়া পুরো দেশের কাছে একটি মডেল উপজেলায় পরিণত হয়।

নদী ভাঙন বন্ধ করতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এনসিপির এ নেতা।

এর আগে চেয়ারম্যান ঘাট এলাকায় নদী ভাঙন কবলিত এলাকায় জিওব্যাগ ডাম্পিং কাজ পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। 

এসময় তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে না গেলে আমাকে মাটির নিচে কিংবা আয়না ঘরে থাকতে হতো। গণঅভ্যুত্থান সফল হয়েছে বলেই আমি আজ আপনাদের সামনে এসে কথা বলতে পারছি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy