‘জনগণকে না জানিয়েই পিআর পদ্ধতি চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পিআর পদ্ধতি চালুর আগে জনগণের রায় নেওয়ার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।আজ বুধবার (২০

2025-08-20T18:10:06+00:00
2025-08-20T18:10:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘জনগণকে না জানিয়েই পিআর পদ্ধতি চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৬:১০ পিএম   (ভিজিট : ১৮০)
X

পিআর পদ্ধতি চালুর আগে জনগণের রায় নেওয়ার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এমন মন্তব্য করেন।
 
নজরুল ইসলাম খান বলেন, পিআর পদ্ধতিতে ধারণার ভিত্তিতে কোনো নির্বাচন হতে পারে না। জনগণের কাছে জিজ্ঞেস না করেই তাদের ওপর এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে জনগণের মতামত নেওয়ার কথা বলেন তিনি।
 
তিনি আরও বলেন, সব দল পিআর পদ্ধতি যদি মেনেও নেয়, তারপরও সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। নির্বাচিত সংসদ এটি বাস্তবায়ন করতে পারবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ইভিএম ব্যবহার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিন্তু নতুন করে পিআর পদ্ধতির মাধ্যমে পুরো নির্বাচনী কাঠামো পরিবর্তনের চেষ্টা চলছে।

তিনি বলেন, জনগণের ওপর নতুন পদ্ধতি চাপিয়ে দেওয়া অযৌক্তিক। সংবিধান সংশোধন ছাড়া পিআর পদ্ধতি চালু করা সম্ভব নয়। সংবিধান সংশোধন করতে পারে কেবল একটি নির্বাচিত সংসদ। এখনকার সংসদ জনগণের নির্বাচিত নয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হ‍ত‍্যা করা হয়েছিল দেশি-বিদেশি ষড়যন্ত্রে। যে পতাকা রেখে গিয়েছিলেন তা ধারণ করে খালেদা জিয়া সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন বিএনপিকে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy