জি এম কাদেরের বাসার সামনে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে, ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সংগঠন।আজ শনিবার

2025-08-30T18:36:19+00:00
2025-08-30T18:36:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জি এম কাদেরের বাসার সামনে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৬:৩৬ পিএম   (ভিজিট : ৩১৪)
X

জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে, ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সংগঠন। 

আজ শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় অবস্থিত জি এম কাদেরের বাসার সামনে আয়োজিত সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় সংগঠনটি। এরপর সেখানে জি এম কাদেরের কুশপুত্তলিকা পোড়ানো হয়।

জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের মুখপাত্র ফানতাসির মাহমুদ সাংবাদিকের বলেন, জি এম কাদের এবং জাতীয় পার্টি ছিল ভারতের পালিত দল এবং আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দল। তারা পরপর তিনটি নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। সেজন্য তদন্ত সাপেক্ষে তাদের নিষিদ্ধ করতে হবে।
সংবাদ সম্মেলন থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। সেগুলো হলো গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলার তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করা; তদন্ত সাপেক্ষে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং ২৪ ঘণ্টার মধ্যে জি এম কাদেরকে গ্রেপ্তার করা; পুলিশ সংস্কার কমিশন কার্যক্রম পুনর্বহাল করা; ৫০ হাজার বিপ্লবী পুলিশ নিয়োগ দেওয়া এবং আওয়ামী লীগকে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দেওয়া।

সংবাদ সম্মেলন শেষে জি এম কাদেরের বাসার সামনে তার কুশপুত্তলিকা পোড়ানো হয়। এসময় তাকে গ্রেপ্তার ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে মিছিল নিয়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনে যান সংবাদ সম্মেলনকারীরা। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রজনতা এবং ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা এতে যোগ দেন।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy