ফেব্রুয়ারির নির্বাচন আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ সংসদ নির্বাচনআল্লাহ ছাড়াকেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন,

2025-08-30T19:13:27+00:00
2025-08-30T19:13:27+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফেব্রুয়ারির নির্বাচন আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৭:১৩ পিএম   (ভিজিট : ২১৮)
X

ত্রয়োদশ সংসদ নির্বাচন আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী। কেউ নির্বাচনের বিরোধিতা করলে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

আজ শনিবার (৩০ আগস্ট) নেত্রকোণা জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা সাংবিধানিক সংস্কার করছি। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করছি। একটি লক্ষ্য নিয়েই সংস্কার করছি, যাতে এই দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের জন্ম না হয়।

নির্বাচনের পর বিএনপি সংস্কার বাস্তবায়ন করবে জানিয়ে এই বিএনপি নেতা বলেন, যে সংস্কারগুলো বাস্তবায়ন করতে সংবিধান সংশোধনের প্রয়োজন নেই তা বর্তমান সরকার এখনই বাস্তবায়ন করতে পারে।

কেউ কেউ ঠুনকো অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় এমন অভিযোগ করে সালাউদ্দিন আহমদ বলেন, দেশে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। প্রার্থীরা গণসংযোগ শুরু করেছে। এখন যদি কেউ নির্বাচনবিরোধী বক্তব্য দেয় তবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

তিনি বলেন, আগামী ২০২৬ সালের রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচন ঠেকাতে পারবে না। একমাত্র আল্লাহ রাববুল আল আমিন ছাড়া।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy