আহত নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

2025-09-02T16:24:18+00:00
2025-09-02T16:45:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আহত নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৪ পিএম  আপডেট: ০২.০৯.২০২৫ ৪:৪৫ পিএম  (ভিজিট : ২০৯)
X

গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এছাড়া জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দেখতে ইসলামী ব্যাংক হাসপাতালে যান তিনি। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন তিনি। 
বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, দ্রুত সুস্থ হয়ে উঠতে চিকিৎসকের সঙ্গে চিকিৎসার বিষয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন মির্জা ফখরুল। সেসময় সঙ্গে ছিলেন বিএনপি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।

শায়রুল কবির খান জানান, মঙ্গলবার সকালের দিকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে দুষ্কৃতকারীদের হামলা আহত জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দেখতে যান বিএনপি মহাসচিব। 

মির্জা ফখরুল বলেন, যারাই তাকে আঘাত করুক হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল। এটা খুব পরিষ্কার। 

ফখরুল বলেন, নুরের অবস্থা আগের চেয়ে ইমপ্রুভ কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় আছে। তার যে জায়গাগুলোতে ইনজুরি হয়েছে সেই জায়গাগুলো খুব ফ‍্যাটাল। তার ব্রেনেও ইনজুরি হয়েছে, ব্লিডিং হয়েছে। চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি, এখানে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি। সে এখনো খেতে পারছে না তাকে পাইপ দিয়ে লিকুইড খেতে হয়। তার রিকভারি হতে সময় লাগছে, তাকে দেশের বাইরে পাঠানো দরকার।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy