নুরের ওপর হামলায় জামায়াত জড়িত: ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নুরুল হক নুরের ওপর হামলায় জামায়াতে ইসলামী জড়িত বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। জামায়াত

2025-09-02T20:39:27+00:00
2025-09-02T20:39:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নুরের ওপর হামলায় জামায়াত জড়িত: ছাত্রদল নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৯ পিএম   (ভিজিট : ৫৩৭)
X

নুরুল হক নুরের ওপর হামলায় জামায়াতে ইসলামী জড়িত বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। জামায়াত পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডে শাখা ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন আমান। 

আমানউল্লাহ আমান বলেন, ‘ছাত্রশিবিরের মুরুব্বি সংগঠন জামায়াতে ইসলামী। তারা এ মুহূর্তে বাংলাদেশে কোনও নির্বাচন চায় না। নির্বাচন যাতে বিলম্বিত হয়, সেজন্য সারা দেশে ইন্টেনশনালি এ মবক্রেসি তৈরি করে বোঝাতে চাচ্ছে—বাংলাদেশে নির্বাচনের কোনও পরিবেশ নেই। নুরুল হক নুরের যে ঘটনা ঘটেছে, সাম্প্রতিক সময়ে যতগুলো ঘটনা, আপনারা দেখবেন যে দুপক্ষেই জামায়াতের লোক আছে। অর্থাৎ, ভেতরে ঢুকে একটি স্যাবোটাজ তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করা এবং বাংলাদেশের মানুষকে জানান দেওয়া যে এই মুহূর্তে কোনও নির্বাচন হতে পারে না। প্রতিটি ঘটনার পরে তাদের কোনও না কোনও দায়িত্বশীল বক্তব্য দিয়ে থাকে, দেশে যদি এ পরিস্থিতি চলে, নির্বাচনের কি অবস্থা আছে? সুতরাং নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র, এই খেলা মানুষ বুঝে গেছে।’

তিনি আরও বলেন, ‘শিবির সবসময় বলে তারা চেইন অব কমান্ডের বাইরে যায় না। তাহলে তাদের নেতাকর্মীরা যে নারী কর্মীকে হেনস্তা করেছে, সেটা কি তাদের চেইন অব কমান্ডের ভেতরে পড়ে? যদি তাই হয় তবে সেটাই তাদের আদর্শিক অবস্থান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামায়াতীকরণ করা প্রশাসন। তারা প্রত্যেকেই একটি সংগঠনকে জেতানোর জন্য যত রকমের অপচেষ্টা করা দরকার, তা করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোনও ধরনের রগ কাটার ইতিহাস আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে ফিরতে দেবো না।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy