‘খুব তাড়াতাড়িই তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন’

টাঙ্গাইল প্রতিনিধি

রাজনীতি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, “আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান খুব তাড়াতাড়িই

2025-09-03T19:25:26+00:00
2025-09-03T19:25:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘খুব তাড়াতাড়িই তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন’
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৫ পিএম   (ভিজিট : ২৪৯)
X

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, “আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান খুব তাড়াতাড়িই দেশে ফিরবেন। তার আসার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। তিনি বাংলাদেশের আসার প্রস্তুতি নিচ্ছেন। যেদিন দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসবেন, সেদিন সারা দেশের ১৮ কোটি মানুষ যে যেখানে আছেন, সেখান থেকেই টেলিভিশনের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং রেডিও ও সমস্ত মিডিয়ার মাধ্যমে সকলেই তারেক রহমানকে স্বাগত জানাবেন, এটা আমি বিশ্বাস করি।” 

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, “এই বিএনপি শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন গণতন্ত্রের জন্য। তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন দেশের সমৃদ্ধির জন্য; গণতন্ত্রের সাথে মানবাধিকার এবং দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। আজকের এই দিনে বলতে চাই, নির্বাচন গণতন্ত্রের সব চেয়ে বড় স্তম্ভ, মানবাধিকারের সবচেয়ে বড় স্তম্ভ, মানুষের সবচেয়ে বড় স্তম্ভ। তাই, নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, “নির্বাচন যারা চায় না, যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, এর পেছনে তাদের হাত আছে। আমি মনে করি, আমরা সকল রাজনৈতিক দল যদি নির্বাচনমুখী হয়ে যাই, তাহলে সকলের সহযোগিতায় নির্বাচনকালে আইনশৃঙ্খলা বাহিনী শক্তিশালী ভূমিকা পালন করবে।”

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিনসহ আরও অনেকে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy