বেড়িবাঁধের পাশে পড়েছিল আওয়ামী লীগ নেতার লাশ

সাতক্ষীরা প্রতিনিধি

রাজনীতি

বিজন কুমার দে (৬২) নামে এক আওয়ামী লীগ নেতার লাশ সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বেড়িবাঁধের পাশ থেকে উদ্ধার করেছে

2025-09-03T20:29:58+00:00
2025-09-03T20:29:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেড়িবাঁধের পাশে পড়েছিল আওয়ামী লীগ নেতার লাশ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৯ পিএম   (ভিজিট : ৪৪৫)
X

বিজন কুমার দে (৬২) নামে এক আওয়ামী লীগ নেতার লাশ সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বেড়িবাঁধের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুন্দুড়িয়া চুমুরিয়া গ্রামের পাউবোর বেড়িবাঁধের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বিজন কুমার দে বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের মৃত ভঞ্জন কুমার দে’র ছেলে। তিনি চিংড়ি রেণুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার দুই পায়ে আঘাতের চিহ্ন আছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহত বিজনের ছোট ভাই স্কুলশিক্ষক রঘুনাথ দে বলেন, ‘স্ত্রী আগেই মারা যাওয়ায় বাড়িতে একা এক ঘরে থাকতেন বিজন কুমার। মঙ্গলবার বিকাল ৫টার দিকে স্থানীয় পাইথালী বাজারে যান তিনি। কিন্তু রাতে বাসায় ফেরেননি। রাত ১০টার দিকে ছেলে প্রণব দে ফোন করলে মোবাইল বন্ধ পায়। বুধবার সকালে ঘরে ঢুকে ছেলে দেখে রাতের খাবার পড়ে আছে। সকাল ৯টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পাই, পাশের চুমুরিয়া গ্রামের বেড়িবাঁধের পাশে মরদেহ পড়ে আছে। পরে প্রণব ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে।’

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। দুই পায়ে আঘাতের চিহ্ন আছে। নিহতের ছেলে প্রণব দে বাদী হয়ে মামলা করবেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

আশাশুনি থানার উপপরিদর্শক আবদুর রহিম বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy