রাজধানীর একাধিক এলাকায় আওয়ামী লীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পাঁচ দিনের মাথায় রাজধানীতে আবার মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ শুক্রবার বেলা ২টার দিকে

2025-09-05T18:23:58+00:00
2025-09-05T18:23:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীর একাধিক এলাকায় আওয়ামী লীগের মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৩ পিএম   (ভিজিট : ৫২০)
X

পাঁচ দিনের মাথায় রাজধানীতে আবার মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ শুক্রবার বেলা ২টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে সহস্রাধিক নেতাকর্মী নাবিস্কো থেকে মিছিল করে তিব্বত এলাকার দিকে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান; বিক্ষোভ মিছিলে ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’; ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ এসব স্লোগান দিচ্ছিল বিক্ষোভকারীরা।

তিব্বত মোড়ে অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, “হঠাৎ দেখি হাজার হাজার লোকজন শেখ হাসিনা ও জয়বাংলা স্লোগান দিয়ে তিব্বতের দিকে আসতেছে। দুপুর ২টার দিকে হাজার দুয়েক লোকজন নিয়ে আওয়ামী লীগ মিছিল করেছে।”

মিছিলের বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, “সকালে জিএমি মোড় থেকে কিছু লোকজন বের হয়েছিল, আমরা মিছিল করতে দিই নাই। তখন তেজগাঁও কলেজের ছাত্রলীগের নিয়ামুল হাসান নামের একজনকে আটক করা হয়েছে। আর দুপুরে আওয়ামী লীগের লোকজন নাবিস্কো থেকে আবারও বের হয়েছে, আমরা তাদের ধরতেছি।”

মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগের এক নেতা বলেন, “ঘরে বসে থাকলেও বাঁচার সুযোগ নাই, তাইলে আর ঘরে থেকে লাভ কী, এই জন্য মিছিলের নির্দেশ পেয়ে লোকজন নিয়ে নেমে পড়ছি। আজকে উত্তর আওয়ামী লীগের মিছিলে বহু লোক হয়েছে। এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। জননেত্রী শেখ হাসিনাসহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এর প্রতিবাদে আমরা মিছিল করেছি।”

অপরদিকে, ধানমন্ডিতে আওয়ামী লীগের কয়েকশত নেতাকর্মী বিক্ষোভ মিছিল করার খবর পাওয়া গেছে।

ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা এ বিষয়ে বলেন, “অনেকে আমাকে মিছিলের ছবি পাঠাচ্ছে, আমরা এখনও নিশ্চিত নই, খবর নিচ্ছি।”





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy