রিজভীর প্রশ্ন: জুলাই আন্দোলনে আমরা কি ললিপপ খাচ্ছিলাম?

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভয়ংকর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়িত করার অবদান তারেক রহমানের। তিনি জুলাই-আগস্ট আন্দোলনের

2025-09-05T21:03:48+00:00
2025-09-05T21:03:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রিজভীর প্রশ্ন: জুলাই আন্দোলনে আমরা কি ললিপপ খাচ্ছিলাম?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৩ পিএম   (ভিজিট : ২৩১)
X

রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভয়ংকর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়িত করার অবদান তারেক রহমানের। তিনি জুলাই-আগস্ট আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক। আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম? এতে সর্বস্তরের মানুষের অবদান বা সহযোগিতা রয়েছে।’

তিনি বলেন, ‘স্বৈরাচার খুনি হাসিনার আওয়ামী লীগ ভারতপন্থি। বিএনপি বাংলাদেশপন্থি রাজনৈতিক দল। আমাদেরকে ভারতপন্থি ট্যাগ দেবেন না। একটি গোষ্ঠী নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ট্যাগিং, সাইবার বুলিং করা হচ্ছে। দেশের মাটি ও মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক। নতুন করে যতই চক্রান্ত হোক, ব্যর্থ হবেই। জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না।’

আজ শুক্রবার বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে দুপুরে তিনি জেলা মৎস্যজীবী দলের আয়োজনে শহরের ডিসি পার্ক করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন।

রিজভী বলেন, ‘গণতন্ত্রবিরোধীরা জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে। বিএনপি কোনও প্রভু দেশের তাঁবেদারির রাজনীতি করে না। একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে।’

ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্রদল হলো আন্দোলন, সংগ্রাম ও নীতি-আদর্শের দল। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীরা যদি অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে।’

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মাহবুবুর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির মাহফুজ ইসলাম, মাহমুদুর রহমান সুমন, ডা. নূর হাবীব ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy