বিএনপির মধ্যে কোনো লুটপাট-দুর্নীতি নাই: শামসুজ্জামান দুদু

ঠাকুরগাঁও প্রতিনিধি

রাজনীতি

শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির মধ্যে লুটপাট-দুর্নীতি নাই। মানুষ সবসময় বিএনপির পক্ষে। নির্বাচন হলে তারেক রহমানের দল জয়লাভ করবে,

2025-09-08T21:05:51+00:00
2025-09-08T21:05:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির মধ্যে কোনো লুটপাট-দুর্নীতি নাই: শামসুজ্জামান দুদু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৫ পিএম   (ভিজিট : ২০৫)
X

শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির মধ্যে লুটপাট-দুর্নীতি নাই। মানুষ সবসময় বিএনপির পক্ষে। নির্বাচন হলে তারেক রহমানের দল জয়লাভ করবে, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা ভারতে পালালেও রক্ষা পাবে না। গলায় গামছা দিয়ে নিয়ে আসব। টাকা নিয়ে গেছে। এখন ইলেকশনের চিন্তা ভাবনা করছে। গণহত্যা করেছে, টাকা চুরি করেছে, এখনো ক্ষমা চায়নি।

তিনি বলেন, ক্ষমা চাওয়ার আগে বলেছে টুস করে ঢুকে পড়বে। ঘর থেকে এনে জনতার আদালতে বিচার শুরু হবে। বিচার শুরু করেছে এ সরকার, আসল বিচার করবে পরের সরকার।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ১৪ আর ১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। ৭২ ও ৭৫ আরেকটা কালো সময় ছিল। শেখ মুজিব নির্বিচারে ৫০ হাজার মানুষকে হত্যা করার জন্য বানিয়েছিলেন রক্ষী বাহিনী। দুর্ভিক্ষের সময় তিনি বলেছিলেন, আমি কিছু দিতে পরবো না। তখন ১০ লাখ মানুষ মারা গেছে। তার মেয়ে শেখ হাসিনা, শেখ পরিবার হল ব্র্যান্ডের চোর, ডাকাত, খুনি আর লুটেরা। শেখ মুজিব নয়, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন জিয়াউর রহমান।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি গণমানুষের দল, সেই জন্য সাধারণ মানুষ বিএনপিকে সবসময় সমর্থন করে। বেগম জিয়া মানুষ মেরে ক্ষমতায় কখনো আসেনি। জনগণের ভোটে আসছে। আগামীতেও বিএনপি মানুষের ভোটে ক্ষমতায় বসবে।

এর আগে, সকালে দ্বি-বার্ষীক সম্মেলনের উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া, দলটির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুর করিমের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলন আরও বক্তব্য দেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, জেলা মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, ছাত্রদলের সভাপতি মো. কায়েস আলীসহ প্রমুখ।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy