দেশে নতুন কোনো ফ্যাসিবাদ আমরা দেখতে চাই না: শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালী প্রতিনিধি

রাজনীতি

বাউফলে শক্তি প্রদর্শন না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড.

2025-09-12T18:10:31+00:00
2025-09-12T18:10:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে নতুন কোনো ফ্যাসিবাদ আমরা দেখতে চাই না: শফিকুল ইসলাম মাসুদ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১০ পিএম   (ভিজিট : ১২৮)
X

বাউফলে শক্তি প্রদর্শন না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, আমি অনুরোধ করব কেউ শক্তি দেখাবেন না। শক্তি দিয়ে মাটি দখল করা যায়, মানুষের অন্তর দখল করা যায় না। তার প্রমাণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, তার প্রমাণ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরেকটা প্রমাণ হবে বাউফল উপজেলা।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাউফল পৌর শহরের ৩নং ওয়ার্ডের কাগজিরপুল জনতা সড়কের মল্লিক মঞ্জিল ভবনের ইবনে সিনা প্রাইমারি হেলথকেয়ার আউটডোর সেন্টারের উদ্বোধন ও দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ বক্তব্য দেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। আগামী ৬ মাস পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। আমরা খুব ভালো করে এটা উপলব্ধি করি, ২০২৪ সালে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শুধু সরকার পরিবর্তন হয়নি, সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পৃথিবীর ইতিহাসে এর আগে এমন হয়নি- আমরাই প্রথম ছিলাম, আর এখন দ্বিতীয় নেপাল।

তিনি বলেন, মসজিদের ইমাম পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতি বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। এরকম আর কোনো ফ্যাসিবাদ তৈরি হোক এটা আমরা দেখতে চাই না। কারণ শেখ হাসিনাকে যারা ফ্যাসিবাদ বানিয়েছেন তারা শেখ হাসিনাকে রেখে আর শেখ হাসিনা তাদের রেখে পালিয়েছে। শেখ হাসিনাকে তারা রক্ষা করতে পারে নাই।

শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, আজকের দিনে আবার কেউ নতুন করে ফ্যাসিবাদের চিন্তা মাথায় নেয়, তাকেও মনে রাখতে হবে শেখ হাসিনাকে যেমন কোনো পাহারাদার রক্ষা করতে পারেনি। আবার শেখ হাসিনাও কোনো পাহারাদারকে সঙ্গে করে নিয়ে যেতে পারেনি। সুতরাং ভবিষ্যতে যেন আমাদের দেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy