একাত্তর সম্মানের, তবে জুলাইও অস্বীকার করা যাবে না: জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ১৯৭১ না হলে বাংলাদেশ হতো না। আর চব্বিশ না হলে

2025-09-13T16:17:14+00:00
2025-09-13T16:17:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একাত্তর সম্মানের, তবে জুলাইও অস্বীকার করা যাবে না: জামায়াত নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৭ পিএম   (ভিজিট : ২২৬)
X

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ১৯৭১ না হলে বাংলাদেশ হতো না। আর চব্বিশ না হলে ভারতীয় আধিপত্যবাদের বিদায় হতো না। তাই একাত্তর আমাদের সম্মানের ও গৌরবের। ২০২৪ হলো সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদের জীবনের একটি প্রতিচ্ছবি। একাত্তরে আমরা প্রিয় মাতৃভূমি পেয়েছি। আর চব্বিশে পেয়েছি মতপ্রকাশের মুক্ত স্বাধীনতা। এজন্য জুলাইও অস্বীকার করা যাবে না।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ‘জুলাই সনদের বাস্তবায়ন, নির্বাচন ও কল্যাণ রাষ্ট্র’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। জাতীয় ঐক্যজোটের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। 

নির্বাচন নিয়ে মাওলানা হালিম বলেন, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত রয়েছেন। আমরা সবাই নির্বাচন চাই। তবে যেনতেন নয়। অর্থাৎ ২০১৪, ২০১৮ বা ২০২৪ এ হওয়া নির্বাচন আমরা চাই না। কেননা এই তিন নির্বাচনের প্রেক্ষিতে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছে ছাত্র-জনতা। এর পরিপ্রেক্ষিতে বিএনপি-জামায়াতসহ ছোট-বড় সব দল মিলে আমরা চব্বিশের গণঅভ্যুত্থানকে সফল করেছি। আর এ গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করবে জুলাই জাতীয় সনদ।

তিনি বলেন, জুলাই সনদের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আগে দেওয়া হয়েছিল। আমরা মতামত দিয়েছি। তবে জুলাই সনদে আইনি ভিত্তি না দিলে আমরা স্বাক্ষর করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আইনি ভিত্তি না হলে এরশাদ পতনের পর ১৯৯১ সালে হওয়া অঙ্গীকার রক্ষা হলে তত্ত্বাবধায়ক সরকারের জন্য ১৭৩ দিন হরতাল করা লাগতো না। সেজন্য জুলাই-আগস্ট আন্দোলনে যারা স্বজন হারিয়েছেন, তারা আগে হত্যাকাণ্ডের বিচার চান। তাই জুলাই শহীদদের হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার বা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জনগণ নির্বাচন মানবে না।

জাকসুর ভোট নিয়ে শঙ্কা জানিয়ে মাওলানা হালিম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন হয়ে গেল। কিন্তু তিনদিন পার হলেও ফলাফল ঘোষণা করতে পারেনি। ডাকসুতে ৩৯ হাজারেরও বেশি ভোট গণনার ফলাফল দিয়ে দিতে পারলো। অথচ মাত্র আট হাজার কাস্ট হওয়া ভোটের ফলাফল দিতে পারছে না জাকসু। ফলে জাতীয় নির্বাচন সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ-শান্তিপূর্ণ হবে; এ নিশ্চয়তা আমরা কীভাবে পাব?





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy