দেশের জনগণ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি

রাজনীতি

সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে। মানুষ কিন্ত পিআর পদ্ধতি বুঝে না। মানুষ পূর্বে

2025-09-18T21:32:46+00:00
2025-09-18T21:32:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের জনগণ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে: টুকু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩২ পিএম   (ভিজিট : ১০৯)
X

সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে। মানুষ কিন্ত পিআর পদ্ধতি বুঝে না। মানুষ পূর্বে যেভাবে ভোট দিয়েছে এবং যে পদ্ধতিতে মানুষ অভ্যস্ত, সেই পদ্ধতিতে ভোট দেবে। পিআর পদ্ধতি বলে তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। 

তিনি আরও বলেন, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণের কাছে গেলে তারা তাদের যে আদর্শ জনগণ কখনই তা গ্রহণ করবে না। সেই জন্য তারা ভিন্ন পথে ষড়যন্ত্র করতে চায়। কাজেই যারা পিআর পদ্ধতি কথা বলে, তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে আমি মনে করি। জনগণের বিপক্ষে অবস্থান। জনগণ যেটাই অবস্থা সে অনুযায়ী জনগণ ভোট দেবে। 

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা শাখা বিএনপির ১২টি ইউনিয়ন ও তৃণমূলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। নির্বাচনে প্রত্যেক জায়গায় বিএনপি বিজয় অর্জন করতে সক্ষম হবে। সরকার ঘোষণা দিয়েছেন রোজার আগেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণ আশা করে সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। আমরা আস্থা রাখতে চাই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy