আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মহসীন হলকে নিয়ে আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা জ্ঞাপন ও প্রকাশ্যে

2025-09-19T18:49:54+00:00
2025-09-19T21:32:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ছাত্রদলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৯ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৫ ৯:৩২ পিএম  (ভিজিট : ১৯৯)
X

ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মহসীন হলকে নিয়ে আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা জ্ঞাপন ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার জন্য হল প্রশাসন কর্তৃক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে হল ছাত্রদল।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হলের সামনে এক সম্মেলনে এ তথ্য জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

মহসিন হল ছাত্রদল সদস্য সচিব মনসুর রাফি বলেন, ‘হাজী মুহাম্মদ মুহসীন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের আবাসিক হল। এখানকার বেশিরভাগ শিক্ষার্থীই ধর্মপ্রাণ এবং নিয়মিত হল মসজিদে আজান শুনে নামাজ আদায় করে আসছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, আমির হামজা নামক একজন বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী দাবি করছেন ছাত্রশিবির ডাকসু জয়ের পূর্বে মহসীন হলে আজান দেওয়া নিষিদ্ধ ছিল, যা সম্পূর্ণ বানোয়াট একটি দাবি। আমাদের আবাসিক হলের ব্যাপারে এমন জঘন্য মিথ্য বক্তব্য আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, মহসীন হলের শিক্ষার্থীদের ব্যাপারে শ্রোতাদের মনে ভুল ধারণা তৈরি হয়।’

তিনি বলেন, ‘আমরা মহসীন হলের শিক্ষার্থীরা এমন অসত্য, বানোয়াট ও মিথ্যায় পরিপূর্ণ ধর্মের মোড়কে রাজনৈতিক বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নোংরা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি মহসীন হলের শিক্ষার্থীরা দেশবাসীকে ধর্মের নামে মিথ্যাচার ও অপরাজনীতি করা গোষ্ঠী থেকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানাই। ইতোপূর্বে হলের একশ শিক্ষার্থীদের জন্য শিবির বেডের ব্যবস্থা করেছে, এমন ডাহা মিথ্যাচারও প্রচার করতে দেখেছি আমরা, যা কখনোই কাম্য নয়।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy