রাজধানীতে একদিনে আওয়ামী লীগের ২৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বুধবার সকাল থেকে ঢাকার বিভিন্ন

2025-09-24T18:54:44+00:00
2025-09-24T18:54:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে একদিনে আওয়ামী লীগের ২৪৪ নেতাকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৪ পিএম   (ভিজিট : ২২০)
X

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বুধবার সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আজ ২৪৪ জন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের তেজগাঁও, ফার্মগেট ও গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ পর্যন্ত ঝটিকা মিছিল থেকে আনুমানিক সাড়ে পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তার ধারাবাহিকতায় রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরও বলেন, ঝটিকা মিছিল ও অপতৎপরতাকারীদের পেছনে দেশ-বিদেশ থেকে অর্থের যোগান দেয়া হচ্ছে। এসময় রাজধানীর হোটেল, ছাত্রবাস ও ফ্লাটে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী থাকলে, নগরবাসীর প্রতি পুলিশকে জানানোর আহবান করেন পুলিশের এ কর্মকর্তা। এসময় তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy