হোটেল-ফ্ল্যাটে লুকিয়ে থাকা আ.লীগ কর্মীদের সন্ধান চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে

2025-09-24T19:05:57+00:00
2025-09-24T19:05:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হোটেল-ফ্ল্যাটে লুকিয়ে থাকা আ.লীগ কর্মীদের সন্ধান চায় পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৫ পিএম   (ভিজিট : ১৭০)
X

রাজধানীর আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যারা কার্যক্রম নিষিদ্ধ করা সংগঠনটির কর্মীদের তথ্য দেবেন, তাদের নাম-পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেইড দেয় পুলিশ। গোয়েন্দা নজরদারিও চলছে। অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করবে। 

এস এন মো. নজরুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী ঝটিকা মিছিল বের করছে। এসব মিছিল থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারে জনসাধারণ পুলিশকে সহায়তা করেছে। আগামীতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে জনগণ পুলিশকে সহায়তা করবে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেছেন, ‘তাদের গ্রেফতার করলে পরবর্তীতে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে। যারা তথ্য দেবে তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy