দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশের স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি

2025-09-25T20:53:01+00:00
2025-09-25T20:53:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত: ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৩ পিএম   (ভিজিট : ১৫৬)
X

দেশের স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখন সময় বিএনপির।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল এ কথা বলেন।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লেখেন, বিএনপি আগেও করেছে, আবারও করতে পারবে। আমাদের আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস। হাসিনার ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ আর কোনো পরীক্ষা-নিরীক্ষা সহ্য করতে পারবে না। এই দেশ কোনো টেস্টটিউব বা ল্যাবরেটরি নয়। বাংলাদেশ চায় পরীক্ষিত নেতৃত্ব। বিএনপি প্রস্তুত- স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে। এখন সময় বিএনপির।

তিনি আরও লেখেন, সংবিধান সংস্কার–ন্যায়বিচার ফিরিয়ে আনা, জনগণের মতামতকে সম্মান। শুধু সুষ্ঠু নির্বাচন– প্রকৃত ফলাফল। ক্ষমতা জনগণের হাতে। দুই মেয়াদই যথেষ্ট- আজীবন ক্ষমতায় আঁকড়ে থাকার অবসান। এমপিদের কণ্ঠস্বর ফিরিয়ে দিন– শুধু ভোট নয়, মতামতের অধিকার। কাগুজে ব্যালটই সমাধান– নিরাপদ, সহজ ও সৎ নির্বাচন। জনগণের জন্য কাজ করা প্রকৃত প্রশাসন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy