ঐক্যবদ্ধ না হলে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না হলে দেশে গুপ্ত স্বৈরাচার আবির্ভাব হতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক

2025-09-27T19:01:20+00:00
2025-09-27T19:01:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঐক্যবদ্ধ না হলে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০১ পিএম   (ভিজিট : ১৫৭)
X

গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না হলে দেশে গুপ্ত স্বৈরাচার আবির্ভাব হতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা যদি যদি ঐক্যবদ্ধ না হই, আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে জেলা দক্ষিণ বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ২০০৮ সালের তথাকথিত নির্বাচনের মাধ্যমে, ওয়ান-ইলেভেনের মাধ্যমে যেভাবে স্বৈরাচার জেঁকে বসেছিল। আমার যদি ঐক্যবদ্ধ না হই, আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। জনগণ যেভাবে চায়, আমাদের সেভাবে চলতে হবে। একটি কথা, সবার আগে বাংলাদেশ। এটিই আমাদের শুরু, এটাই আমাদের শেষ, সবার আগে বাংলাদেশ।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের দেশ গঠন করতে হবে। এর কোনো বিকল্প নেই। এটাই হোক আমাদের আগামী দিনের প্রতিজ্ঞা। এটাই হোক আমাদের শপথ।

তিনি বলেন, দেশটি হচ্ছে আপনার আমার সবার ঘর। এই ঘরে ডাকাত পড়েছিল গত ১৬ বছর যাবত। এই দেশকে গঠন করতে হবে। এই দেশ আমার আপনার সবার। দেশ গঠনে আসল শক্তি জনগণ। তাই জনগণের কাছে আমাদের যেতে হবে। আপনারা সবাইকে দুই-তিনজনের টিম গঠন করে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে। সবার কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে হবে।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy