সরকারি ও আধা সরকারি দলের নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আজ শনিবার (৪ অক্টোবর)

2025-10-04T20:04:03+00:00
2025-10-04T20:04:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরকারি ও আধা সরকারি দলের নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৮:০৪ পিএম   (ভিজিট : ১৩০)
X

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আজ শনিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, শেখ হাসিনার সময় ছিল দলের সঙ্গে দলের লোকের প্রতিযোগিতা। এখন সরকারি এবং আধা সরকারি দলের মধ্যে নির্বাচন হতে যাচ্ছে। একটি দল রয়েছে সেই দলের দুইজন সদস্য সরকারে রয়েছে, তারা যেখানে যাচ্ছে সেখানে প্রটোকল পাচ্ছে। জামাতসহ তারা মোটামুটি সরকারের সব সুবিধা ভোগ করছে। তারা যা করতে চাইছে সব করতে পারছে।আর বিএনপি আধা সরকারি দল। এখনও ৫০ ভাগের বেশি লোককে বাইরে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে। শেখ হাসিনার সময়েও তাই হয়েছে, এখনও তাই চলছে। শেখ হাসিনা ৫০ শতাংশকে বাইরে রাখার পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, এখন প্রশাসনিক আদেশে সেটাই করা হচ্ছে।

তিনি বলেন, সরকারি দলে বেশিদিন ক্ষমতায় থাকতে ইচ্ছুক, আধা সরকারি দল চাচ্ছে দ্রুত নির্বাচন। সেখান থেকেই ৫, ১০, ৫০ বছর ক্ষমতায় থাকার বিষয়টি এসেছে, তারা দেশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাচ্ছেন। তারা পুলিশ প্রশাসন, বিচার বিভাগ সব জায়গা দখল করতে চাইছে। সংবিধান ও শাসন পদ্ধতি তাদের নিজেদের মতো করে গড়তে চাচ্ছেন, নিজস্ব ধ্যান ধারনা প্রতিষ্ঠা করতে চাইছেন। জনগণ তাদেক সেই ম্যান্ডেট দেয়নি, চাপানো সংস্কার কেউ মানবে না। ক্ষমতার লোভ ভালো না, অতীতে আমরা দেখেছি ক্ষমতার লোভের পরিণতি। আমরা একই ভুল, একই গর্তের পড়তে চাচ্ছি।

তিনি আরও বলেন, এই সরকার নিরপেক্ষ নয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সেখানে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হওয়া উচিত, জনগণ ঠিক করবে কোন দলকে গ্রহণ করবে। সরকারি ও আধা সরকারি দলের মধ্যে নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বিনিয়োগ আসবে না, দেশ একটা বিপর্যয়ের দিকে যেতে পারে। তেমন এক তরফা নির্বাচনে যাবো কি যাবো না, সেটা ভেবে দেখতে হবে। আগামী নির্বাচনে যথেষ্ট অর্থ ও শক্তি ব্যবহার করা হবে, শেখ হাসিনা যেভাবে করেছিলেন।

তিনি বলেন, সরকার মনে করছে জিএম কাদের বিহীন জাতীয় পার্টি হলে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব। যাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে, তেমন নেতাদের দিয়ে পার্টি করতে চাইছে। জাতীয় পার্টির কোনদিন দোসরগিরি করেনি, যারা দালালি করেছে তারা চলে গেছে। চাপিয়ে দেওয়া রাজনীতি জাতীয় পার্টি গ্রহণ করবে না। সব ধরনের মামলা দেওয়া হয়েছে। মামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না।

তিনি বলেন, দেশের মানুষ ধার্মিক কিন্তু মধ্যপন্থী। সাম্প্রদায়িক রাজনীতি দেশের জন্য সামঞ্জস্য নয়, যখন আমি শুনি, মহিলাদের গণধর্ষণের শাস্তি ঘোষণা করেছে। ইসলাম ধর্ম কখনও এসব গ্রহণ করে না। সাম্প্রদায়িক রাজনীতি মেনে নেবো না।

জাতীয় মহিলা পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি দলের নেতা বলছে, তারা নির্বাচিত হলে মেয়েরা মেয়েদের সামনে নাচবে, এটা কি দেশের লোক গ্রহণ করবে, হয়তো শাস্তির দিকে গেলে মানতে বাধ্য হবে। মহিলাদের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে, যে কারণে এখন থেকেই সচেতন হতে হবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy