ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো শঙ্কা বা সন্দেহের

2025-10-04T20:12:20+00:00
2025-10-04T20:12:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৮:১২ পিএম   (ভিজিট : ১৩৯)
X

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো শঙ্কা বা সন্দেহের সুযোগ নেই। 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে শুক্রবার মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।  

প্রধান উপদেষ্টার এই প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।
 
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সফরটি অত্যন্ত সফল হয়েছে। জাতিসংঘের অধিবেশন ছাড়াও পাশাপাশি যে সভাগুলো হয়েছে, বিশেষকরে প্রবাসীদের সঙ্গে, সেগুলো আমি মনে করি বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে। সব মিলিয়ে গণতন্ত্রের জন্য এটা ভালো হয়েছে। 

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়ায় গোটা বিশ্বের সমর্থন রয়েছে। গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার জন্য আগামী নির্বাচনের লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে আমরা কাজ করে যাবো।

বিমানবন্দরে অবতরণের পরে হেনস্তা হওয়ার ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, আমরা এগুলোকে খুব বড় মনে করি না। এটা অতীতেও ঘটেছে। এই সমস্যাগুলো তৈরি করা আওয়ামী লীগের একটা কালচার।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy