কোন উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার পড়ছে তালিকা দিন: রিজভী

নীলফামারী প্রতিনিধি

রাজনীতি

উপদেষ্টাদের মধ্যে কারা দুর্নীতি ও অর্থপাচার করছে, কাদের সেইফ এক্সিট দরকার– তাদের তালিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র

2025-10-09T18:43:02+00:00
2025-10-09T19:09:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোন উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার পড়ছে তালিকা দিন: রিজভী
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৬:৪৩ পিএম  আপডেট: ০৯.১০.২০২৫ ৭:০৯ পিএম  (ভিজিট : ৩৬০)
X

উপদেষ্টাদের মধ্যে কারা দুর্নীতি ও অর্থপাচার করছে, কাদের সেইফ এক্সিট দরকার– তাদের তালিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে এ আহ্বান জানান তিনি। 

আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারি গ্রামের প্রবীণ তেলী মোস্তাকিন আলীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুটি অটোরিকশা ও নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী। তখন নাহিদের প্রতি এ আহবান জানিয়েছেন তিনি। এছাড়াও দুজন শহীদ পরিবারকে অর্থিক সহযোগিতা করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘উপদেষ্টাদের মধ্যে কারা দুর্নীতি করছে, অর্থপাচার করছে, কাদের সেইফ এক্সিটের দরকার পড়ছে তাদের তালিকা দিন। বিএনপির বিরুদ্ধে শত সহস্র অপপ্রচারের পরও তারেক রহমান কোনো রাজনৈতিক দলের নাম ধরে অভিযোগ করেননি। এটাই পলিটিক্যাল ডেভেলপমেন্ট।’

নাহিদ ইসলাম যদি নামের তালিকা না দেন তবে এসব কথা বলে সরকারকে কেনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলছেন সে প্রশ্নও তোলেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, ‘যারাই দুর্নীতি করবে অর্থপাচার করবে তাদেরই সেইফ এক্সিটের প্রয়োজন পড়বে।’

বেগম খালেদা জিয়ার কখনোই সেইফ এক্সিটের প্রয়োজন পড়েনি জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসা করেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির বিরুদ্ধে শত–সহস্র অপপ্রচারের পরও তারেক রহমান কোনো রাজনৈতিক দলের নাম ধরে অভিযোগ করেননি। এটাকে পলিটিক্যাল ডেভেলপমেন্ট।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy