রাজধানীতে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার একটি পরিত্যাক্ত ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে

2025-10-19T19:17:49+00:00
2025-10-19T19:26:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজধানীতে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৭:১৭ পিএম  আপডেট: ১৯.১০.২০২৫ ৭:২৬ পিএম  (ভিজিট : ৩৪৮)
X

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার একটি পরিত্যাক্ত ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। 

জানা গেছে, নিহত জুবায়েদ রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।

বংশাল থানার ওসি বলেন, ছুরিকাঘাতে ছাত্রদল নেতা জুবায়েদ রহমানের মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করা হয়েছে তার টিউশনি ও বাসা হিসেবে ব্যবহৃত পরিত্যক্ত ভবন থেকে। হত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চালাচ্ছি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy