রাজধানীসহ বিভাগীয় শহরে শনিবার জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আগামী শনিবার (২৫ অক্টোবর) পাঁচ দফা দাবিতে ঢাকাসহ বিভাগীয় শহরে বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী। পূর্ব ঘোষিত এ বিক্ষোভ

2025-10-23T18:44:49+00:00
2025-10-23T18:44:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীসহ বিভাগীয় শহরে শনিবার জামায়াতের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৬:৪৪ পিএম   (ভিজিট : ১২৬)
X

আগামী শনিবার (২৫ অক্টোবর) পাঁচ দফা দাবিতে ঢাকাসহ বিভাগীয় শহরে বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী। পূর্ব ঘোষিত এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আন্দোলনরত ৮টি রাজনৈতিক দলের পক্ষ থেকে গত ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের ৫ দফা গণদাবি জাতির সামনে উপস্থাপন করা হয় এবং ৩ দিনের চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করা হয়। 

পাঁচ দফা দাবি হলো–
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও উক্ত আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা।

২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

ঘোষিত ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আগামী শনিবার সব মহানগর ও বিভাগীয় সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy