অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মোস্তফা

রংপুর ব্যুরো

রাজনীতি

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দুই ছাত্র উপদেষ্টাকে

2025-10-23T21:07:20+00:00
2025-10-23T21:07:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মোস্তফা
রংপুর ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৯:০৭ পিএম   (ভিজিট : ২২৯)
X

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দুই ছাত্র উপদেষ্টাকে পরিষদে রেখে তাদের অধীনে নির্বাচন হলে তা অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে জনগণ অন্তর্বর্তী সরকারকে টেনেহিঁচড়ে চেয়ারসহ বঙ্গোপসাগরে নিমজ্জিত করবে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর জাতীয় পার্টি আয়োজিত উপজেলা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জাতীয় পার্টি এক সময় আন্দোলন করেছিল, ‘নো এরশাদ, নো ইলেকশন’। জাতীয় পার্টিকে নির্বাচনের বাহিরে রাখা হলে এমন দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা চাই দেশের মানুষ ভালো থাক, সাধারণ মানুষ ন্যায়বিচার পাক। একটা মামলার জন্য আজ আদালতে মাসের পর মাস মানুষ ঘুরছে। অন্য দলের আইনজীবীরা আদালত ফেস করতে পারছে না। জেলে রয়েছে এমন ব্যক্তিরা আদালতে যেতে পারছে না। আদালতে যাওয়ার পথে তাদের ওপর ডিম নিক্ষেপ করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে অসভ্য জাতি হিসেবে আমরা বিশ্ব দরবারে পরিচিতি লাভ করছি।
     
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে জাতীয় পার্টির নেতাকর্মীরা সম্মুখসারিতে ছিলেন। রংপুরে আমাদের দলের দুই নেতাকর্মী শহীদ হয়েছেন। অসংখ্য নেতাকর্মী জেলে গিয়েছিলেন। অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টির সাথে বৈষম্য শুরু করেছে। আমাদের সংলাপে ডাকে না, সমাবেশ করতে দিচ্ছে না। তারা শেখ হাসিনার চিহ্নিত দালাল, যারা শেখ হাসিনার ছবি পোস্টারে লাগিয়ে রাজনীতি করেছে, তাদেরকে দিয়ে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করাচ্ছে। লাঙ্গল প্রতীক নিয়ে টালবাহানা করা হচ্ছে। এসব অন্যায়ের বিরুদ্ধে সর্বস্তরের নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।  

তিনি আরও বলেন, দেশের প্রেক্ষাপটে কোনো জায়গাতেই মানুষ স্বস্তিতে নেই। মানুষের নিরাপত্তা নেই, পুলিশ স্বাভাবিকভাবে কাজ করছে না, সচিবালয়-হাইকোর্ট স্বাভাবিকভাবে কাজ করছে না। কোনো জায়গায় শৃঙ্খলা নেই। এভাবে দেশ চলতে পারে না। সুশাসন নিশ্চিত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা হোক। সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে। আজ ঢাকায় বিনা উস্কানিতে পুলিশ আমাদের মিটিং ভেঙে দিয়েছে। অথচ আমাদের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। উপদেষ্টাদের কাছ থেকে ওহী আসছে, আর পুলিশ তা বাস্তবায়ন করছে। দেশ শেখ হাসিনার আমলের চেয়েও খারাপ অবস্থার দিকে যাচ্ছে।  





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy