বর্তমানে বিজনেস করার ক্ষেত্রে অনলাইন প্রতিযোগিতা তীব্র থেকে আরও তীব্র হয়েছে।এখন শুধু নিয়মিত পোস্ট বা বুস্ট নয়, এখন সাফল্য নির্ভর করছে সঠিক পরিকল্পনা, ডেটা সংগ্রহ করা, এনালাইসিস করা, ডেটা বোঝার ক্ষমতা এবং স্মার্ট অটোমেশনের ওপর।
ভোক্তার আচরণ দ্রুত বদলাচ্ছে, সার্চ ইঞ্জিন এবং সোশ্যাল মিডিয়া উভয় জায়গায় পার্সোনালাইজড অভিজ্ঞতার চাহিদা বেড়েছে। তাই বর্তমানে ব্যবসাগুলো এমন মার্কেটিং কৌশল খুঁজছে যেখানে কনটেন্ট, বিজ্ঞাপন এবং প্রযুক্তি মিলিয়ে টেকসই গ্রোথ পাওয়া যায়।
ডিজিটাল মার্কেটিং এর সফলতা আসলে নির্ভর করে AI ভিত্তিক একটা নির্দিষ্ট পরিকল্পনা এবং সেই অনুযায়ী নিয়মিত কাজ চালিয়ে যাওয়ার উপর । আর ডিজিটাল মার্কেটিং এর এই পরিকল্পনার কেন্দ্রে আছে তিনটি বিষয়। এগুলো হল সঠিক লক্ষ্য নির্ধারণ, মানসম্মত কনটেন্ট এবং ডেটা ভিত্তিক সিদ্ধান্ত।
এর সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সহজভাবে বললে AI এমন সফটওয়্যার প্রযুক্তি যা ডেটা থেকে শিখে সুপারিশ দেয় এবং কিছু কাজ নিজে নিজেই করতে পারে। এর ফলে বিজ্ঞাপনের বাজেট বুদ্ধিমত্তার সঙ্গে বণ্টন হয়, সঠিক দর্শক নির্বাচন করা সহজ হয়, আর কনটেন্ট তৈরিতে সময় বাঁচে।
কনটেন্ট মার্কেটিংয়ের প্রভাব এখন দ্বিমুখী। প্রথমত, সার্চে দৃশ্যমানতা বাড়ে, দ্বিতীয়ত, ক্রেতার আস্থা গড়ে ওঠে। বর্তমানে সার্চ ইঞ্জিনে জেনারেটিভ রেজাল্ট যুক্ত হওয়ায় তথ্যের মান, লেখার স্বচ্ছতা এবং উৎসের নির্ভরযোগ্যতা আরও গুরুত্বপূর্ণ হয়েছে।
নিয়মিত ব্লগ, গাইড, ভিডিও এবং তথ্যবহুল রিসোর্স প্রকাশ করলে গুগল সার্চে ব্র্যান্ড দ্রুত চেনা পড়ে। AI টুল দিয়ে টপিক রিসার্চ, আউটলাইন তৈরি এবং ভাষাগত শুদ্ধতা যাচাই করা যায়, তবে আর্টিকেল EEAT ফরমুলা মেনে লিখতে হবে । জনপ্রিয় টুলসগুলির মাঝে আছে ChatGpt, Gemini, Deep Seek ছাড়া আরও অনেক টুলস ।
বিজ্ঞাপনের ক্ষেত্রে AI এবং ফেসবুক অ্যাডস একসঙ্গে কাজ করলে ভাল রেজাল্ট পাবার সম্ভাবনা বাড়ে। তবে নিয়মিত বিভিন্ন রকম কন্টেন্ট দিয়ে তার রেজাল্ট এর ভিত্তিতে আমাদের খুঁজে বের করতে হবে উইনিং কন্টেন্ট ।
উদাহরণ হিসেবে, ক্রিয়েটিভ A/B টেস্টিং, কোন ছবি বা কপিতে বেশি সাড়া মিলছে তা মডেল দ্রুত শনাক্ত করতে পারে। আবার বাজেট অ্যালোকেশন, কোন অডিয়েন্স গ্রুপে কত খরচ কার্যকর, সেটাও AI উপর ভিত্তি করে সমন্বয় করা যায়। লুকঅ্যালাইক বা সাদৃশ্যপূর্ণ দর্শক খুঁজে পাওয়া, ডায়নামিক ক্রিয়েটিভ বদলানো, একই সঙ্গে বহুমাধ্যমে পৌঁছানো, এসব কাজ অটোমেশন করলে অপচয় কমে এবং কনভার্শন বাড়ে।
প্লাটফর্ম গুলির প্রাইভেসি নীতিমালার পরিবর্তনে প্রথম পক্ষের (ইউজার) ডেটার গুরুত্ব বেড়েছে। ওয়েবসাইট, অ্যাপ, চ্যাট বা ইমেইল থেকে সম্মতিপ্রাপ্ত তথ্য সংগ্রহ করে গ্রাহকের অভিরুচি বোঝা যায়।
AI এই ডেটায় প্যাটার্ন খুঁজে ব্যক্তিভিত্তিক সুপারিশ দেয়, যেমন রি-মার্কেটিং বার্তা, উপযুক্ত সময় নির্ধারণ বা পণ্যের প্রস্তাব। এতে একই বাজেটে ভালো ফল পাওয়া সম্ভব, তবে স্বচ্ছতা ও ডেটা সুরক্ষা নীতিমালা মানা প্রয়োজন।
দেশের বিভিন্ন ব্যবসা এখন দক্ষ এবং অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং এজেন্সির সহায়তায় এই কাজগুলো করছে। স্থানীয় বাজার বোঝার সুবিধা এবং বাংলায় কনটেন্ট তৈরি করার সক্ষমতার কারণে অনেকেই দেশীয় প্রতিষ্ঠানকে প্রাধান্য দিচ্ছে।
উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় Digital Wit নামের একটি এজেন্সিকে, যারা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন, কনটেন্ট কৌশল, সোশ্যাল অ্যাডস , AI সহায়তায় ডেটা বিশ্লেষণ সহ
AI নির্ভর ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে।
মার্কেটিং অপারেশনের দিক থেকেও AI অনেক সহযোগিতা করছে। গ্রাহক সাপোর্টে চ্যাটবট, ২৪ ঘন্টা প্রশ্নের প্রাথমিক উত্তর দিয়ে মানব টিমকে জটিল সমস্যায় সময় দিতে সুযোগ করে দেয়।
ইমেইল বা মেসেঞ্জারে স্বয়ংক্রিয় ফলো আপ স্থাপন করা হলে ক্রেতার সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় থাকে। ওয়েবসাইট পারফরম্যান্স, যেমন পেজ স্পিড বা মোবাইল অভিজ্ঞতা, এগুলোও কনভার্শনে প্রভাব ফেলে। তাই টেকনিক্যাল অপ্টিমাইজেশনকে পরিকল্পনার অংশ করা জরুরি।
ভবিষ্যতের অনলাইন ব্যবসা হবে পরিকল্পনা ভিত্তিক, কনটেন্ট কেন্দ্রিক এবং AI সহায়ক। সঠিক কৌশল মানে যথাযথ লক্ষ্য, মানসম্মত কনটেন্ট, ডেটা থেকে শেখা এবং বাজেট বণ্টনে শৃঙ্খলা।
এখানে AI সিদ্ধান্ত নিতে সহায়ক হলেও চূড়ান্ত মান নিশ্চিত করেন মানুষ, তাই মানুষের গুরুত্ব কমে না। যারা সময়মতো প্রথম পক্ষের ডেটা এনালাইসিস করবে, বাংলায় তথ্যসমৃদ্ধ কনটেন্ট প্রকাশ করবে এবং ফেসবুক অ্যাডসের সঙ্গে AI ব্যবহার করবে, তারা তুলনামূলকভাবে স্থিতিশীল এবং ভাল গ্রোথ দেখতে পাবে।
দিনশেষে সচেতনতার জায়গাটি হলো স্বচ্ছতা এবং প্রাইভেসি। যে কোনো ডেটা ব্যবহারের আগে সম্মতি নেওয়া উচিত, এবং ব্যবহারকারীর আস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে রেজাল্ট বুঝার জন্য পরিষ্কার সূচক নির্ধারণ করা দরকার, যেমন ট্রাফিকের গুণমান, লিডের মান, পুনঃক্রয়ের হার।
ব্যবসাগুলো যদি ধাপে ধাপে পরিকল্পনা করে এগোয় এবং প্রযুক্তি ও কনটেন্টকে একই টেবিলে বসায়, তবে AI নির্ভর ডিজিটাল মার্কেটিং সত্যিই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে। এতে নতুন উদ্যোক্তা, স্থানীয় ব্র্যান্ড এবং ই-কমার্স সবাই তাদের নিজের গতিতে টেকসই অগ্রগতি অর্জন করতে পারবে।