‘জামায়াত ও এনসিপি নির্বাচন চায় না, সরকারের সঙ্গে থেকে সুবিধা নিতে চায়’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন চায় না। তারা সরকারের সঙ্গে থেকে তারা যত সুযোগ সুবিধা

2025-11-01T20:06:40+00:00
2025-11-01T20:19:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘জামায়াত ও এনসিপি নির্বাচন চায় না, সরকারের সঙ্গে থেকে সুবিধা নিতে চায়’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম  আপডেট: ০১.১১.২০২৫ ৮:১৯ পিএম  (ভিজিট : ১৩৫)
X

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন চায় না। তারা সরকারের সঙ্গে থেকে তারা যত সুযোগ সুবিধা আছে তা নিতে চায় বলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির সমালোচনা করে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার জয়ধরকান্দি ও তেলিকান্দি এলাকায় পৃথক তিনটি সমাবেশে জামায়াত ও এনসিপিকে নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্দেশ্যে তিনি বলেন, ১৫-২০ বছরের পোলাপান এসে বলে তারা নাকি সব করেছে। তোমরা পোলাপান শুক্কুরে শুক্কুরে ২০ দিন তোমাদের বয়স হইছে। তোমাদের সাবালক হওয়ার বয়স যত আমাদের নেতাকর্মীদের জেল খাটার সময় এর সমান। তোমরা এগিয়ে যাও ঠিক আছে। কিন্তু বাবার চেয়ে এগিয়ে যাবে না।

তিনি বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় সেই চেষ্টা হচ্ছে। বিএনপি ছাড়া অন্য দলগুলো নির্বাচন পেছাতে চায় তাদের লাভে। তারা সঙ্গে থেকে যতরকম সুযোগ সুবিধা আছে নিবে। কিন্তু আপনারা কোনো ধরণের ষড়যন্ত্রে পা দিবেন না। নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় সেটা আমরা মেনে নেব না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এমন কোনো আচরণ করবেন না, যেন মানুষ কষ্ট পায়। আপনাদের আচরণে আকৃষ্ট হয়ে মানুষ যেন ভোট দেয়; সেই কাজটা করবেন। মানুষ যেন বিএনপি ও ধানের শীষ ছাড়া আর কোনো দিকে না তাকায়।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy