‘বিএনপি রাজনীতি করে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি রাজনীতি করে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এমন মন্তব্য করেছেন ঢাকা–১৮ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা

2025-11-01T20:25:02+00:00
2025-11-01T20:25:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘বিএনপি রাজনীতি করে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৮:২৫ পিএম   (ভিজিট : ১১২)
X

বিএনপি রাজনীতি করে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এমন মন্তব্য করেছেন ঢাকা–১৮ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর দক্ষিণখান ফায়দাবাদে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা চাই একটি জনগণের সরকার, যেখানে মানুষের ভোটাধিকারসহ সব মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে। আওয়ামী স্বৈরাচারী সরকার দেশের সম্পদ লুটে নিচ্ছে, অথচ জনগণের কল্যাণে কিছুই করছে না।’

তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, জনগণ নিজের অধিকার ফিরে পাবে। ‘আমাদের রাজনীতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য,’ যোগ করেন কফিল উদ্দিন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনা উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি আমাদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন। জনগণের আস্থা ও ভালোবাসাই বিএনপির মূল শক্তি। আমি জনগণের প্রতিনিধি হয়ে এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই।’

আসন্ন নির্বাচনে দল তাকে মনোনয়ন দিলে তিনি এলাকার রাস্তাঘাট, অবকাঠামো ও নাগরিক সমস্যা সমাধানে দৃঢ়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। বলেন, ‘আপনাদের দোয়া ও সহযোগিতাই আমার শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা সবাই একসঙ্গে কাজ করব।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, নির্বাহী কমিটির সদস্য মোতালেব হোসেন রতন, উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এফ ইসলাম চন্দন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ মাস্টারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৈঠক শেষে কফিল উদ্দিন আহমেদ বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন এবং উপস্থিত সকলের মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
















Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy