
X
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩টি আসনে অংশ নেবেন। এগুলো হলো- ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১টি আসনে অংশ নেবেন, সেটি হলো বগুড়া-৬।
এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা-১৪ আসনে মায়ের ডাকের সানজিদা তুলি নির্বাচন করবেন বলে জানানো হয়। অন্যান্য জেলার আসনগুলোর সম্ভাব্য প্রার্থীদের নাম এখনো ঘোষণা করছেন মির্জা ফখরুল।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
কোন আসনে কে প্রার্থী?
দিনাজপুর-৩ ও বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে লড়বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-১২ সাইফুল ইসলাম নিরব, ঢাকা-৬ ইশরাক, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা নেত্রকোণা-৪ লুৎফুজ্জামান বাবর, ঢাকা-১৯ সালাহ উদ্দিন, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসনা মাহমুদ টুকু, ঢাকা-২ আমান উল্লাহ আমান, কুমিল্লা-১ ড. মোশারফ হোসেন, চাঁদপুর- এহসানুল হক মিলন, ঢাকা-১৬ আমিনুল হক, লক্ষীপুর-৩ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী।
কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার-৪ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১ নুরুল আমিন, চট্টগ্রাম-১৩ সরওয়ার জামাল নিজাম, নোয়াখালী-১ মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-৩ বরকত উল্লাহ বুলু, কিশোরগঞ্জ- অ্যাডভোকেট ফজলুল হক, ময়মনসিংহ-১ এমরান সালেহ প্রিন্স, নরসিংদী-২ ড. আব্দুল মঈন খান, ফরিদপুর-শামা ওবায়েদ,টাঙ্গাইল-৮ আহমেদ আজম খান।
সব আসনে প্রার্থীদের নাম