কবে দেশে ফিরছেন তারেক রহমান?

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ডিসেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে

2025-11-08T17:51:06+00:00
2025-11-08T17:51:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কবে দেশে ফিরছেন তারেক রহমান?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৫:৫১ পিএম   (ভিজিট : ১৫২)
X

ডিসেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।

ফজলে এলাহী আকবর জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ১৭ বছর পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যে ঢাকায় আসছেন তিনি।

ভূ-রাজনৈতিক কারণ ও দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে তারেক রহমানের, এমনটা জানিয়ে ফজলে এলাহী আকবর বলেন, ‘তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছেন তারা।’

দেশে ফেরার আগে চলতি মাসেই ওমরাহ পালনে সৌদি যাওয়ার কথা ছিল তারেক রহমানের। কিন্তু সার্বিক পরস্থিতিতে এখনই নয়, বরং নির্বাচনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমরাহ করবেন বলে জানান ফজলে এলাহী আকবর।

দেশে ফিরে মায়ের বাড়ির পাশেই থাকবেন তারেক রহমান। এজন্য গুলশানের ১৯৬ নম্বরের বাড়িটি প্রস্তুত হচ্ছে। গুলশান এভিনিউর এই বাসাটির ভেতরে চলছে সংস্কার কাজ, বাইরে করা হয়েছে নতুন রং। নিরাপত্তায় কাঁটাতারের বেষ্টনী আছে সীমানা প্রাচীরে।

তারেক রহমান দেশে ফিরে যেখানে অফিস করবেন, সেই কার্যালয়েও চলছে পুরোদমে সংস্কার প্রস্তুতি। এ জন্য গুলশান ২-এর ৮৬ নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাড়ানো হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

গত মাসেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য বিএনপিকে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্সও শিগগিরই হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy