ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করুন: নীরব

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়েছেন বিএনপি মনোনীত ঢাকা-১২ আসনের

2025-11-10T21:02:04+00:00
2025-11-10T21:02:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করুন: নীরব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৯:০২ পিএম   (ভিজিট : ২১৭)
X

দেশে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়েছেন বিএনপি মনোনীত ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল আলম নীরব। 

তিনি বলেছেন, বি এন পি আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করায় মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করছি এবং বি এন পির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর প্রতি কৃকৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এক ও অভিন্নভাবে ঐক্যবদ্ধ হয়ে সকলে মিলে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করে ঘরে ফিরে যাব এবং ঢাকা ১২ আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিব। দেশে ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান তিনি।

সাইফুল আলম নীরবকে ঢাকা-১২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষনা করায় সোমবার বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ঢাকা ১২ আসনের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক গনমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিল পূর্ব সমাবেশে নীরব এসব কথা বলেন। 

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী ইউসুফ হোসেন ও সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনির ও সালামত খান সজিব। গনমিছিলটি মানিকমিয়া এভিনিউ থেকে শুরু হয়ে বাংলামটর হয়ে সাতরাস্তা পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিলে হাজারো নেতার্কমী ও সমর্থক অংশ নেয়। 

এসময় সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফখরুল ইসলাম ভুইয়া রবিন, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর উত্তর বি এন পির যুগ্ম আহবায়ক শাহ আলম,সেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ উদ্দিন, যুবদল ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, শ্রমিক দল উত্তরের আহবায়ক শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল ইসলাম, মহিলাদল ঢাকা মহানগর উত্তর এর সভানেত্রী এডভোকেট রুনা লায়লা, সাধারন সম্পাদিকা রোকেয়া সুলতানা তামান্না, ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিফকন, ঢাকা মহানগর উত্তর বি এন পির সদস্য লুতফুর  রহমান, হাজী সেলিম, মোহাম্মদ আলী,  মনিরুল আলম রাহেমী, নুরুল হুদা, রিতাসহ তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মিরাজ উদ্দিন হায়দার আরজু, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আহবায়ক আইনুল ইসলাম চঞ্চল, হাতিরঝিল থানা বি এন পির আহবায়ক নাজমুল হক মাসুম, শেরে বাংলা নগর থানা বি এন পির সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, ভারপ্রাপ্ত আহবায়ক নাইমুর রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক  যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সহ সাধারণ সম্পাদক আবু সুফিয়ান দুলাল, ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মুনসুর খান দীপক , ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান রাজ, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম সম্পাদক রফিক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ আসাদ, সদস্য মো: মশিউর রহমান সোহান, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আইউব আলী, মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি বাবু, যুগ্ম সম্পাদক রুহুল আমিন সোহেল, ঢাকা দক্ষিন সেচ্ছাসেবক দলের রিংকু, ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের সাংগঠনিক  সম্পাদক এস এ খোকনসহ  অংগসংগঠন ও সহযোগী সংগঠন এর কেন্দ্রীয় ও মহানগর এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy