মোহাম্মদপুরে থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় থানা ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক সাব্বির আহমেদের (২৭) মরদেহ উদ্ধার করা

2025-11-11T15:09:49+00:00
2025-11-11T15:09:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোহাম্মদপুরে থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৩:০৯ পিএম   (ভিজিট : ২৮৯)
X

মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় থানা ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক সাব্বির আহমেদের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে একটি বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেন তার সহকর্মীরা। পরে কর্তব্যরত চিকিৎসক সাব্বির আহমেদকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহত সাব্বিরসহ আরও ৩-৪ জন চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসায় থাকতেন। যে যার মত কাজে সকালে চলে যান। পরে সাব্বিরের রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে গলায় ফাঁস অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

ওসি আরও জানান, সাব্বিরকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছেন, বিষয়টির তদন্ত চলছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy