যে আসন থেকে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত তাবাসসুম

কুষ্টিয়া প্রতিনিধি

রাজনীতি

এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে লড়ার জন্য শাপলা কলি প্রতীকে দলীয় মনোনয়ন নিয়েছেন। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন। ফেসবুকে নুসরাত তাবাসসুম লেখেন, সকাল সকাল একটা খবর আপনাদের জানাই। আমি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে কুষ্টিয়া-১ আসনে শাপলা কলি মার্কার নমিনেশন নিয়েছি। গত ৭/৮ বছর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত আমি, এরমধ্যে মাত্র এক বছর জাতীয় রাজনীতিতে।

2025-11-14T16:38:46+00:00
2025-11-14T17:06:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে আসন থেকে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত তাবাসসুম
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৪:৩৮ পিএম  আপডেট: ১৪.১১.২০২৫ ৫:০৬ পিএম  (ভিজিট : ১৫৮)
X

এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে লড়ার জন্য শাপলা কলি প্রতীকে দলীয় মনোনয়ন নিয়েছেন। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ফেসবুকে নুসরাত তাবাসসুম লেখেন, সকাল সকাল একটা খবর আপনাদের জানাই। আমি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে কুষ্টিয়া-১ আসনে শাপলা কলি মার্কার নমিনেশন নিয়েছি। গত ৭/৮ বছর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত আমি, এরমধ্যে মাত্র এক বছর জাতীয় রাজনীতিতে।

নুসরাত বলেন, আমি জানি আমি দেশকে, আমার জনপদকে কী দিতে পারব। শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া আর সমর্থন চাই।  

ফেসবুক পোস্টে অতীত সংগ্রামের কথা স্মরণ করে তিনি আরও লেখেন, আমরা যারা স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম, যারা দিনের পর দিন রাস্তাকে ঘরবাড়ি বানিয়ে নিয়মিত লড়াই করে টিকে গেছি, যারা স্বৈরাচারের বিরুদ্ধে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়েছি— সেই সব সহযোগী, সহমর্মী ও সহযোদ্ধাদের কাছে দিকনির্দেশনা চাই।
নুসরাত তাবাসসুম আরও লেখেন, ‘আমার অসংখ্য সীমাবদ্ধতা। তা সত্ত্বেও অনেক চিন্তাভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি আমি দেশকে, আমার জনপদকে কী দিতে পারব। শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া আর সমর্থন চাই। আমরা যারা এখানে এসেছিলাম একটা স্বপ্ন নিয়ে, আমরা যারা দিনের পর দিন রাস্তাকে ঘরবাড়ি বানিয়ে নিয়মিত মরে মরে টিকে গেছি, আমরা যারা স্বৈরাচারের বিরুদ্ধে হাতে হাতে হাত মিলিয়েছি— সবাই দোয়ায় রাখবেন আমার জন্য।’

উল্লেখ্য, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ইতোমধ্যে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন তিনবারের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু। এছাড়াও এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে আছেন উপাধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দীন।




  বিষয়:   নুসরাত তাবাসসুম  মনোনয়ন  দৌলতপুর  কুষ্টিয়া-১  এনসিপি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy