ইসির সংলাপ থেকে বের করে দেওয়া হলো ইসলামী ঐক্যজোটের একাংশকে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিতে এসে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখি হলো ইসলামী ঐক্যজোটের দুই অংশ। শেষ পর্যন্ত

2025-11-16T13:25:04+00:00
2025-11-16T13:25:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসির সংলাপ থেকে বের করে দেওয়া হলো ইসলামী ঐক্যজোটের একাংশকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১:২৫ পিএম   (ভিজিট : ১১৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিতে এসে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখি হলো ইসলামী ঐক্যজোটের দুই অংশ। শেষ পর্যন্ত আমন্ত্রণপত্র যাচাই–বাছাইয়ের পর দলটির হাসানাত আমিনীর নেতৃত্বাধীন অংশকে সংলাপ কক্ষ থেকে বের করে দেওয়া হয়। রোববার সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ ঘটনা ঘটে।

সংলাপ শুরুর আগে মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বে একটি দল সভাকক্ষে প্রবেশ করলে দেখা যায়, সেখানে ইতোমধ্যে অবস্থান করছে হাসানাত আমিনী অনুগত অংশের প্রতিনিধি দল। এ সময় সাখাওয়াত হোসেন রাজি অপর অংশকে ‘ফ্যাসিবাদের দোসর’ বলে অভিহিত করেন এবং জানান, তারা বিগত নির্বাচনে ফ্যাসিবাদকে বৈধতা দিয়েছে, তাই তারা থাকলে আমরা সংলাপে অংশ নেব না।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উভয় পক্ষকে তাঁদের আমন্ত্রণপত্র দেখাতে বলেন। রাজির অংশ আমন্ত্রণপত্রের হার্ডকপি উপস্থাপন করলেও আমিনীর অংশ কেবল মোবাইলে থাকা ডিজিটাল কপি দেখাতে সক্ষম হয়। সচিব পরিষ্কারভাবে জানান, হার্ডকপি না থাকলে আপনাদের চলে যেতে হবে।

একাধিক অনুরোধ সত্ত্বেও সিদ্ধান্ত পরিবর্তন না হওয়ায় আমিনীর সমর্থকদের কক্ষ ত্যাগ করতে হয়।

বেরিয়ে এসে আমিনীর অংশের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন অভিযোগ করেন, নির্বাচন কমিশন একতরফা সিদ্ধান্তে আমাদের বের করে দিয়েছে। আমাদের নামে দল নিবন্ধিত, আমাদেরই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। অন্য অংশ ব্ল্যাকমেইল করে চিঠি নিয়ে নিয়েছে।

সংলাপের উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। আচরণবিধি মেনে চললে নির্বাচন প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন করা যাবে বলেও তিনি মন্তব্য করেন।

সকালের সংলাপে অংশ নেয়- গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট (রাজি অংশ), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy